× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেইমারের স্বাক্ষরিত ব্রাজিলের জার্সি জামালের হাতে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫ ২২:৫২ পিএম

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫ ২২:৫৩ পিএম

জামাল ভূঁইয়ার হাতে তুলে দেওয়া হচ্ছে নেইমারের স্বাক্ষরিত ব্রাজিলের জার্সি

জামাল ভূঁইয়ার হাতে তুলে দেওয়া হচ্ছে নেইমারের স্বাক্ষরিত ব্রাজিলের জার্সি

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল) হোন্ডা ফুটসাল লিগ (এইচএফএল)এর উদ্বোধনী অনুষ্ঠান বুধবার (১৯ নভেম্বর) বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারের কার্নিভাল হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

অনুষ্ঠানে মোটো হোন্ডা দ্য অ্যামাজোনিয়া লিমিটেডের পক্ষ থেকে একটি বিশেষ শুভেচ্ছা বার্তা প্রেরণ করা হয় এবং বন্ধুত্বের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয় ব্রাজিল জাতীয় দলের জার্সি, যা স্বাক্ষর করেছেন বিশ্বখ্যাত ফুটবল তারকা নেইমার জুনিয়র। এছাড়াও অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ৩২টি অংশগ্রহণকারী দলের লোগো উন্মোচন এবং টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা।


বিএইচএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুসুমু মরিসাওয়া এবং চিফ মার্কেটিং অফিসার শাহ্ মো. আশিকুর রহমান নেইমার জুনিয়র স্বাক্ষরিত ব্রাজিলিয়ান জার্সিটি তুলে দেন জামালের হাতে।

এছাড়াও অনুষ্ঠিানে উপস্থিত ছিলেন হোন্ডা ডিলার নেটওয়ার্কের প্রতিনিধি, বিভিন্ন বিশ্ববিদ্যালয় মেম্বার, ক্লাব প্রতিনিধি, সাংবাদিক ও গণমাধ্যমকর্মী এবং বিএইচএলের সংশ্লিষ্ট কর্মকর্তা, ফুটবল অনুরাগী ও হোন্ডা সমর্থকরা।



অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে প্রধান অতিথি অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, “এতো প্রাণবন্ত ও বর্ণিল আয়োজনে অংশ নিতে পেরে আমি সত্যিই আনন্দিত। ব্রাজিলের পক্ষ থেকে পাওয়া নেইমার জুনিয়রের স্বাক্ষরিত বিশেষ জার্সিটি আমাকে গভীরভাবে সম্মানিত করেছে। ফুটবলের প্রতি দেশের তরুণদের অনুপ্রাণিত করতে এমন উদ্যোগ নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

 

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা