× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী কাবাডি বিশ্বকাপ

বর্তমান চ্যাম্পিয়ন ভারতের কাছে হারল বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫ ২০:৩৭ পিএম

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫ ২০:৩৯ পিএম

শক্তিশালী ভারতের বিপক্ষে পেরে ওঠেনি স্বাগতিক বাংলাদেশ

শক্তিশালী ভারতের বিপক্ষে পেরে ওঠেনি স্বাগতিক বাংলাদেশ

‘এ গ্রুপে উগান্ডাকে ৪২-২২ পয়েন্টে হারিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মানিকে উড়িয়ে দিয়েছিল ৫৭-২৭ পয়েন্টে। তৃতীয় ম্যাচে এসে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ৪৩-১৮ পয়েন্টে হারতে হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের কাছে।

বুধবার (১৯ নভেম্বর) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ২০১২ সালে অনুষ্ঠিত প্রথম নারী বিশ্বকাপ চ্যাম্পিয়নদের সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিকরা। শারীরিক গড়ন, টেকনিক ও ট্যাকটিক্সসব বিভাগেই এগিয়ে থাকা ভারতের সামনে গোটা ম্যাচেই চাপে ছিল রূপালী আক্তারের দল।

আলো ঝলমলে কোর্টে প্রথম পয়েন্ট তুলে নিয়েছিল ভারত, পরের রেইডে সমতা আনে বাংলাদেশ। লড়াকু ম্যাচের ইঙ্গিত দেওয়া দ্বৈরথ সময়ের সঙ্গে অসম হয়ে যায়প্রতিষ্ঠিত হয় বর্তমান চ্যাম্পিয়নদের আধিপত্য। ভারত কেন বিশ্বসেরারেইড এবং ট্যাকল দুই বিভাগেই প্রমাণ করেন ঋতু নেগি ও সোনালী বিষ্ণু সিঙ্গাতেরা। বৃষ্টি-রূপালিরা রেইড করেও পয়েন্ট ছিনিয়ে আনতে পারেননি, ট্যাকলেও দেখাতে পারেননি মুন্সিয়ানা।


ভারত একের পর এক রেইড করে পয়েন্ট নিতে থাকে। ৬ মিনিটের মধ্যে চম্পা ঠাকুরকে কোর্ট থেকে ছিটকে দিয়ে বাংলাদেশকে অলআউট করে ভারত, স্কোর দাঁড়ায় ১২-৫। রূপালী ও বৃষ্টি মাঝে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন বটে, ততক্ষণে বাংলাদেশ আবারও অল আউট হয়!

প্রথমার্ধে ২৯-৮ পয়েন্টে পিছিয়ে ছিল বাংলাদেশ। বিরতির পরও একই চিত্রভারতের আধিপত্য অব্যাহত ছিল। ম্যাচে বাংলাদেশকে তৃতীয়বারের মতো অল আউট করে ৪২-১৫ পয়েন্টে লিড নেয় ভারত। শেষ পর্যন্ত বর্তমান চ্যাম্পিয়নরা অনায়াসে ৪৩-১৮ পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয়।

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা