প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫ ২২:১৭ পিএম
সুজুকি জাতীয় বডিবিল্ডিংয়ে সেরা হয়েছে বাংলাদেশ আনসার। সাতটি ইভেন্টের মধ্যে ৬টি স্বর্ণ, ২টি রুপা ও ৪টি ব্রোঞ্জপদক জিতে শ্রেষ্ঠত্বের শিরোপা জিতেছে তারা।
সোমবার (১৭ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মেন্স ফিজিক ১৬৬ সেন্টিমিটারে আনসারের রাকিব আহমেদ স্বর্ণ, একই সংস্থার রাসেল রুপা ও আবদুল করিম ব্রোঞ্জ পদক জেতেন।
১৭০ সেন্টিমিটারে আনসারের শাকের উদ্দিন স্বর্ণ, এলিট ফিটনেস সেন্টারের সবুজ হোসেন রুপা ও মুন্সীগঞ্জের অলিম্পিয়া ফিটনেসের জাহেদুল আলম ব্রোঞ্জ পদক জেতেন। ১৭০ উর্ধ্ব সেন্টিমিটারে আনসারের আল আমিন স্বর্ণ, বিগ বার্বেল জিমের মাহদি সাদিক রুপা ও বিজি পাওয়ার ফিটনেসের সুমন মাদবর ব্রোঞ্জ পদক জেতেন।
মাস্টার্স ক্যাটাগরিতে আনসারের মো. ইব্রাহিম স্বর্ণ, জয়া ফিটনেসের মোতাহের হোসেন রুপা ও আনসারের সুমন হোসেন ব্রোঞ্জ এবং মেন্স বডিবিল্ডিং ৫৫ কেজিতে ফাইটার ফিটনেসের ইমন মিয়া স্বর্ণ, আনসারের তানজিল হোসেন রুপা ও ফিট এলিগেন্ট জিমের শুভ ব্রোঞ্জ পদক জেতেন।
এছাড়া ৬০ কেজিতে আনসারের সোহম হোসেন স্বর্ণ, ইয়ুথ জিমের শৈশব রুপা ও আনসারের নাজিম খান ব্রোঞ্জ এবং ৬৫ কেজিতে আনসারের তানভীর ইসলাম স্বর্ণ, মঞ্জুরস জিমের সৈয়দ মঞ্জুর রুপা ও আনসারের ইসমাইল জিহাদ ব্রোঞ্জপদক জেতেন।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। এ সময় জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম, ফেডারেশনের সভাপতি ও অতিরিক্ত আইজিপি মোস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক ডা. কামরুজ্জামান উপস্থিত ছিলেন।