× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী কাবাডি বিশ্বকাপ : যমুনায় ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ১৯:২৫ পিএম

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫ ১৯:২৬ পিএম

অংশগ্রহণকারী ১১ দেশের অধিনায়ক ও নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের ফটোসেশন। ছবি : কাবাডি ফেডারেশন

অংশগ্রহণকারী ১১ দেশের অধিনায়ক ও নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের ফটোসেশন। ছবি : কাবাডি ফেডারেশন

নারী কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় আসরের পর্দা উঠছে সোমবার (১৭ নভেম্বর)। উপলক্ষে রবিবার (১৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় নারী বিশ্বকাপের ট্রফি উন্মোচন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

সময় উপস্থিত ছিলেন- যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ইন্টারন্যাশনাল কাবাডি ফেডারেশনের সভাপতি বিনোদ কুমার তিওয়ারি, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি বাহারুল আল, সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ এবং অংশগ্রহণকারী দলের অধিনায়করা উপস্থিত ছিলেন।

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ১১ দলের অংশ গ্রহণে এবারের আসরের ‘এ’ গ্রুপে বাংলাদেশ লড়বে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, থাইল্যান্ড, উগান্ডা এবং জার্মানির বিপক্ষে। অন্যদিকে, ৬ দেশ নিয়ে সাজানো ‘বি’ গ্রুপে রয়েছে- বর্তমান রানার্সআপ ইরান, নেপাল, চাইনিজ তাইপে, পোল্যান্ড, কেনিয়া এবং জাঞ্জিবার।

প্রথমবারের মতো বাংলাদেশ যেকোনো পর্যায়ের কাবাডি বিশ্বকাপ আয়োজন করছে। অন্তর্বর্তী সরকার ঘোষিত ‘তারুণ্যের উৎসব’ উদযাপনের অংশ হিসেবে নারী কাবাডি বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে। প্রথম আসর হয়েছিল ২০১২ সালে ভারতের পাটনায়। সেই আসরে ফাইনালে ইরানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিক ভারত। ১৬ দেশ চার গ্রুপে বিভক্ত হয়ে প্রথম আসরে অংশ নিয়েছিল। বাংলাদেশ সেই আসরে হয়েছিল ছিল পঞ্চম।

আজ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে আসরের উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন ইন্টারন্যাশনাল কাবাডি ফেডারেশনের সভাপতি বিনোদ কুমার তিওয়ারি এবং যুব ও ক্রীড়া সচিব মাহবুব-উল-আলম।

এবার ঘরের মাঠে বাংলাদেশ দলের সামনে আছে পদক জয়ের হাতছানি। চলতি বছরের মার্চে ইরানে অনুষ্ঠিত এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক ব্রোঞ্জপদক জয়ের পর থেকেই দলটি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে। কোচিং স্টাফরা জানিয়েছেন, আগের তুলনায় বাংলাদেশ দল এখন ফিটনেস, কৌশলগত দিক এবং দলীয় সমন্বয়ে অনেক ভালো অবস্থানে রয়েছে, যা লাল-সবুজের প্রধান শক্তি হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশের প্রধান কোচ আরদুজ্জামান মুন্সি এবং অধিনায়ক রূপালী আক্তার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন যে, তারা প্রথম বিশ্বকাপের পারফরম্যান্স ছাড়িয়ে যেতে প্রস্তুত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা