× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যে রেকর্ডের দ্বারপ্রান্তে কুরাসাও

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫ ২১:৫৭ পিএম

যে রেকর্ডের দ্বারপ্রান্তে কুরাসাও

২০১৮ সালের ফিফা বিশ্বকাপে সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে বিশ্বকাপে অংশ নিয়েছিল আইসল্যান্ড। সে সময় দেশটির জনসংখ্যা ছিল মাত্র ৩ লাখ ৫০ হাজার। কদিন আগে জনসংখ্যার হিসেবে দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে বিশ্বকাপের টিকিট কেটেছে কেপ ভার্দে। যাদের জনসংখ্যা ৫ লাখ ২৫ হাজারের কম। এবার সেই পথেই এগোচ্ছে আরও ক্ষুদ্র দেশ কুরাসাও। যাদের জনসংখ্যা মাত্র ১ লাখ ৫৬ হাজার, আয়তন মাত্র ৪৪৪ বর্গকিলোমিটার।

আইসল্যান্ড ও কেপ ভার্দেকে পেছনে ফেলে ক্ষুদ্রতম দেশ হিসেবে ২০২৬ বিশ্বকাপে টিকিট পাওয়ার খুব কাছে কুরাসাও।

শুক্রবার (১৪ নভেম্বর) বাছাইপর্বের ম্যাচে বারমুডাকে ৭-০ গোলে উড়িয়ে দেয় কনকাকাফ অঞ্চলের এই দেশটি। এখন তাদের ইতিহাস লেখার পথে বাকি কেবল আর একটি ধাপ। বুধবার (১৯ নভেম্বর) জ্যামাইকার বিপক্ষে ড্র করলেই নিশ্চিত হবে তাদের বিশ্বকাপ স্বপ্ন। সেক্ষেত্রে কুরাসাও হবে বিশ্বকাপে খেলা ‘ইতিহাসের সবচেয়ে ছোট দেশ’।

কুরাসাও ভৌগোলিকভাবে দক্ষিণ আমেরিকার পাশে হলেও খেলে কনকাকাফ অঞ্চলে। এর আগে তারা আলোচনায় আসে ২০২৩ সালে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ খেলে। সেই ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিকে আলবিসেলেস্তেদের কাছে ৭-০ ব্যবধানে হারলেও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পায় তারা।

কুরাসাওয়ের ফুটবলে উন্নতির অন্যতম কারিগর ডাচ কিংবদন্তি কোচ ‘ডিক অ্যাডভোকাট’। তার পরিকল্পনা, শৃঙ্খলা ও আধুনিক ফুটবল কৌশল দলটিকে বদলে দিয়েছে। দলের বেশ কয়েকজন ফুটবলার খেলেন ইউরোপের নামী ক্লাবে। যেমন বারমুডার বিপক্ষে জোড়া গোল করা জর্ডি পাউলিনা একসময় খেলেছেন বরুসিয়া ডর্টমুন্ডে।

ইতিহাস বলছে, কুরাসাও ১৮১৫ থেকে ১৯৫৪ পর্যন্ত কুরাসাও অ্যান্ড ডিপেনডিন্সিস কলোনির অংশ ছিল। এরপর ১৯৫৪ থেকে ২০১০ সাল পর্যন্ত তারা ছিল নেদারল্যান্ডস এন্টিলিসের অংশ। কুরাসাও অনেক রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে এসেছে। ২০১০ সালে নেদারল্যান্ডস এন্টিলিস ভেঙে যাওয়ার পর তারা স্বাধীন স্বায়ত্তশাসিত রাষ্ট্র হিসেবে পরিচিত হয়। প্রশাসন ও প্রতিরক্ষা ব্যবস্থার অনেকটাই এখনো ডাচদের হাতে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা