× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফাইনালে আর্জেন্টিনার একাদশে ডি মারিয়া

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২২ ২০:২০ পিএম

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২ ২০:৪৯ পিএম

ফিরেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া।

ফিরেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া।

ফাইনালের একাদশে আছেন ডি মারিয়া। ফ্রান্সের বিরুদ্ধে ফাইনালে মেসি, ডি মারিয়া এবং হুলিয়ান আলভারেজ-আক্রমণভাগে এই তিন তারকাকে নিয়ে আর্জেন্টিনা একাদশ সাজিয়েছে।

মাঝমাঠে আছেন ডি পল, এনজো ফার্নান্দেজ ও ম্যাক অ্যালিস্টার। ডিফেন্স সামাল দেবেন চার তারকা। রোমেরো ও ওটামেন্ডি সেন্টার ব্যাক পজিশনে। দুই লেফট ব্যাক হিসেবে খেলছেন তাগলিয়াফিকো ও মোলিনা। 

 দুটো হলুদ কার্ডের কারণে আকুনা সেমিফাইনাল ম্যাচ মিস করেছিলেন। সেমিফাইনালে তাকে ছাড়াই আর্জেন্টিনা ৩-০ গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালে নাম লেখায়। সেমিফাইনালে তার জায়গায় খেলা তাগলিয়াফিকো দুর্দান্ত পারফর্ম করেন। তাই ফাইনালেও তাগলিয়াফিকোর ওপরই আস্থা রেখেছেন কোচ স্কালোনি। 

একাদশে না থাকলেও আকুনা বদলি খেলোয়াড়ের তালিকায় আছেন। আর ডি মারিয়া পুরোপুরি ইনজুরি মুক্ত হওয়ায় তাকে সেরা একাদশে খেলানোর পরিকল্পনায় সই করেন কোচ স্কালোনি। 

আর্জেন্টিনা একাদশ : ডিবু মার্টিনেজ, মোলিনা, রোমেরো, ওটামেন্ডি, তাগলিয়াফিকো, ডি পল, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, ডি মারিয়া, মেসি ও হুলিয়ান আলভারেজ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা