× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশে ফিরলেন রৌপ্য জয়ী খই খই মারমা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫ ২০:১৬ পিএম

দেশে ফিরলেন রৌপ্য জয়ী খই খই মারমা

সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসের মিশ্র দ্বৈতের ফাইনালে বাংলাদেশকে রৌপ্যপদক এনে দিয়েছেন জাভেদ আহমেদ-খই খই সাই মারমা জুটি। সেমিফাইনালে তারা বাহারাইনকে ৩-১ সেটে হারান। ফাইনালে শক্তিশালী তুরস্কের বিরুদ্ধে হেরে যান।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে খই খই সাই মারমা দলের অপর সহযোগী রামহিম লিয়ন বমসহ দেশে ফিরেন। এয়ারপোর্টে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওিএ) কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি খোন্দকার হাসান মুনীর সুমন, ফেডারেশনের সদস্য সুজন মাহমুদ ও বিওএর কর্মকর্তারা।

বাংলাদেশ প্রতিনিধি দলের বাকি ৫ সদস্য ওমরাহ পালন শেষে দেশে ফিরবেন।

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ সনেটের প্রতিশ্রুতি অনুযায়ী মিক্সড ডাবলস দলের খেলোয়াড় জাভেদ ও খই টেবিল টেনিস ফেডারেশনের পক্ষ থেকে রৌপ্যপদক জেতার জন্য মোট ১ লাখ টাকা অর্থ পুরস্কার পাবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা