× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপ

কম্পাউন্ডে বন্যা–হিমুর রৌপ্য, মনির তাম্র- এই নিয়ে বাংলাদেশের ঝুলিতে দুইটি রৌপ্য পদক।

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫ ২০:২৬ পিএম

আপডেট : ১৪ নভেম্বর ২০২৫ ১১:১৯ এএম

রৌপ্যপদক জয়ের পর হিমু বাছাড়ও বন্যা আক্তার। প্রবা ফটো

রৌপ্যপদক জয়ের পর হিমু বাছাড়ও বন্যা আক্তার। প্রবা ফটো

ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ-নেপাল ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ায় চলমান তীর এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপের খেলা সরিয়ে নেওয়া হয়েছে বনানীর আর্মি স্টেডিয়াম। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আরচারিতে বাংলাদেশ দলের দুটি ইভেন্টে স্বর্ণজয়ের সম্ভাবনা ছিল। কিন্তু ভাগ্য সহায় হয়নি তাদের। ফলে একটিতে এসেছে রৌপ্য, আরেকটিতে এসেছে তাম্রপদক। 

কম্পাউন্ড মিশ্র দ্বৈত ফাইনালে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। সেখানে ১৫৩-১৫১ স্কোরে হেরে রৌপ্য জিতে স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে খেলেন বন্যা আক্তার-হিমু বাছাড় জুটি। ভারতের হয়ে লড়েন দ্বীপশিখা-অভিষেক ভার্মা জুটি। এছাড়া কম্পাউন্ড নারী এককের ব্রোঞ্জ নির্ধারণী লড়াইয়ে চাইনিজ তাইপের চেন সি উকে ১৪৫-১৪৪ স্কোরে হারিয়ে তাম্রপদক জেতেন কুলসুম আক্তার মনি। 

এশিয়ান আরচারির সর্বোচ্চ আসরে কম্পাউন্ড ইভেন্ট থেকে এই প্রথম পদক পেল বাংলাদেশ। রিকার্ভ ও কম্পাউন্ড মিলিয়ে রুপা হলো দুটি। ২০২১ সালে রিকার্ভ মিশ্র দ্বৈতে প্রথম রৌপ্য পেয়েছিল বাংলাদেশ। এশিয়ান আরচারির সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে বাংলাদেশের পদক হলো ৫টি। ২০২১ সালে জেতা তিন পদকের মধ্যে ছিল রিকার্ভ পুরুষ ও নারী বিভাগের তাম্রপদক।

পদক জিতে বন্যা আক্তার বলেন, আলহামদুলিল্লাহ। এশিয়ান আরচারির চ্যাম্পিয়নশিপের কম্পাউন্ড ইভেন্ট থেকে দেশকে এই প্রথম পদক এনে দিতে পেরেছি, ভালো লাগছে। স্বর্ণপদক হাতছাড়া হয়েছে। চেষ্টা করেছি, ভাগ্যে আজ আমাদের পাশে ছিল না। শুরুতে আমরা একটু খারাপ করেছি, পরে চেষ্টা করলেও পারিনি।

হিমু বাছাড় বলেন, এই প্রথম আমি এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপে খেললাম। আসলে ওইরকম নার্ভাস ছিলাম না। আমার অভিজ্ঞতা একটু কম, শুরুতেই তাই একটু খারাপ হয়ে গেছে। তবে এশিয়ান আরচারিতে আমরা এই প্রথম দেশকে পদক এনে দিতে পারলাম, এটা আমাদের সামনের পথচলায় আত্মবিশ্বাস যোগাবে।

বন্যা আক্তারের গল্প শুধু একটি পদকজয়ের কাহিনি নয়, এটি এক লড়াকু নারী যোদ্ধার সংগ্রামের প্রতিচ্ছবি। সংসারের ভার, বাবার অসুস্থতা, পেশার অনিশ্চয়তা—সব কিছুর মাঝেও বন্যা দেখিয়েছেন দৃঢ়তা আর দেশের জন্য জয়ের তীব্র আকাঙ্ক্ষা। বন্যার এই সাফল্য নতুন প্রজন্মের নারী খেলোয়াড়দের অনুপ্রেরণা জোগাবে—প্রমাণ করে দেবে, স্বপ্ন বড় হলে বাধা যতই হোক, লক্ষ্যভেদ করা সম্ভব।

বাংলাদেশ আরচারি দলেও রয়েছেন একজন হিমু। পুরো নাম হিমু বাছাড়। যার আসল নাম চয়ন বাছাড়। ঢাকায় চলমান এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপে কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশকে রুপা জেতাতে বড় অবদান রাখেন গোপালগঞ্জের এই তরুণ।  

কম্পাউন্ড নারী এককে আরও বড় প্রাপ্তির সুযোগ ছিল মনির সামনে, কিন্তু সেমিফাইনালে তিনি ১৪৬-১৪৫ স্কোরে হেরে যান ভারতের প্রাদ্বীপ প্রিথিকার কাছে। সেমিফাইনালে হারে ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচ খেলতে হয় মনিকে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা