× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুসকাসকে টপকানোর অপেক্ষায় মেসি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫ ২৩:২৭ পিএম

পুসকাসকে টপকানোর অপেক্ষায় মেসি

ফুটবল ইতিহাসে বহু কিংবদন্তির আবির্ভাব ঘটেছে, কিন্তু লিওনেল মেসির মতো নিখুঁত ও ধারাবাহিক এক মহারথীর দেখা পাওয়া যেন বিরল। গোল করার ক্ষেত্রে তিনি যে ভয়ংকর, তা তো দীর্ঘদিন আগেই প্রমাণিত। কিন্তু ফুটবল ইতিহাসে তার সবচেয়ে অনন্য ও অবিস্মরণীয় দিক হলো—গোল বানিয়ে দেওয়ার অসামান্য ক্ষমতা। এখন সেই প্রতিভারই এক চূড়ান্ত নিদর্শন প্রদর্শন করেছেন তিনি।

রবিবার (৯ নভেম্বর) অবশেষে মেসি তার ক্যারিয়ারের ৪০০তম অ্যাসিস্ট পূর্ণ করলেন! শুধু তাই নয়, নাশভিলের বিরুদ্ধে খেলায় করেছেন জোড়া গোলও। ১০-এ ১০ রেটিং পেয়েছেন। হয়েছেন ম্যাচসেরা। ইন্টার মায়ামিও দাপটের সঙ্গে ৪-০ গোলে জিতেছে। মেজর লিগ সকার (এমএলএস) প্লে-অফের ম্যাচে ন্যাশভিলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি। আজ ঘরের মাঠে পাওয়া এই জয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে দক্ষিণ ফ্লোরিডার ক্লাবটি, প্লে-অফ সিরিজ শেষ করেছে ২-১ ব্যবধানে।

মেসির আগে ফুটবল ইতিহাসে ৪০০+ অ্যাসিস্টের মাইলফলক ছোঁয়া ফুটবলার মাত্র একজন ছিলেন। তিনি হাঙ্গেরি এবং রিয়াল মাদ্রিদের গ্রেট ফেরেংক পুসকাস। তার অ্যাসিস্ট সংখ্যা ৪০৪ আর মেসির ৪০০।

সবচেয়ে অবাক করার বিষয় হলো- ৪০০ অ্যাসিস্টের সঙ্গে মেসির নামে আছে ৮৯৪ গোলও। ফুটবলে কেউ গোলের জন্য বিখ্যাত, কেউ প্লেমেকিংয়ের জন্য। কিন্তু মেসি দুটোতেই ইতিহাস লিখেছেন এবং রেকর্ড ভেঙেছেন। ডিফেন্স লাইন ভেদ করা পাস কিংবা অবিশ্বাস্য ফিনিশিং, সবক্ষেত্রেই তিনি সেরাদের সেরা। মেসিকে কোনো ক্যাটাগরিতে বেঁধে তুলনা করা যায় না, কারণ তিনি গ্রেটেস্ট অব অল টাইম।

গোল বানানো একধরনের শিল্প, আর লিওনেল মেসি সেই শিল্পের সর্বশ্রেষ্ঠ শিল্পী। ৪০০ অ্যাসিস্টের মাইলফলক তার অতিমানবীয় ফুটবল ক্যারিয়ারের আরেকটি উজ্জ্বল পালক। এই কীর্তি কেবল পরিসংখ্যানের নয়, বরং প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রেরণা দেওয়ার এক অনন্য দৃষ্টান্ত। মেসির নামের পাশে তাই শুধু ‘গোলের রাজা’ নয়, ‘অ্যাসিস্টের কিংবদন্তি’ বলাটাও সমানভাবে প্রযোজ্য।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা