× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইনজুরি থেকে ফিরেই দুই রেস জিতলেন অভিক আনোয়ার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫ ২০:৫৮ পিএম

ইনজুরি থেকে ফিরেই দুই রেস জিতলেন অভিক আনোয়ার

গত জুলাইয়ে মালয়েশিয়ায় একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মারাত্মক আহত হয়েছিলেন অভিক আনোয়ার। এরপর সুস্থ হয়ে ট্র্যাকে ফিরতে তিন মাস লেগে যায় মোটরস্পোর্টস জগতে বাংলাদেশের এই তারকার। তবে ফেরাটাও তিনি রাঙিয়েছেন দারুণভাবে।

শনিবার (১ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের জাতীয় মোটরস্পোর্টস চ্যাম্পিয়নশিপ গালফ প্রো কার সিরিজ-এর সিজন ওপেনার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় রেনল্ট ক্লিও কাপ শ্রেণিতে অংশ নিয়ে রাউন্ড ১-এর দুইটি রেসেই জয়লাভ করেছেন বাংলাদেশের কার রেসার অভিক আনোয়ার ।

শ্রীলঙ্কা, রাশিয়া ও ভারতের দক্ষ প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে এই দুই রেস প্রথম স্থানে থেকে শেষ করেন অভিক। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে ফর্মুলা ১-এর অফিসিয়াল সার্কিটে, ঠিক সেই লেআউটে যেখানে বিশ্বসেরা রেসাররা ফর্মুলা ১ প্রতিযোগিতায় অংশ নেন। সার্কিটটির দৈর্ঘ্য ৫.২ কিলোমিটার এবং এই ট্র্যাকে ১৬তম জয় তুলে নিয়েছেন অভিক। যার মাধ্যমে দেশের জন্য শীর্ষ এই কার রেসারের মোট ট্রফির সংখ্যা দাঁড়াল ৮৮টি।

এই অর্জনের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অভিক বলেন, ‘আজকের অর্জিত ট্রফিগুলোর মধ্যে একটি আমি উৎসর্গ করছি আমার দেশবাসীর প্রতি, যারা রাজনৈতিক অস্থিরতার কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন এবং আরেকটি ট্রফি উৎসর্গ করছি বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্বের প্রতি— যারা একদিন দেশকে এগিয়ে নেবে, স্বপ্নগুলো বাস্তবে রূপ দেবে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা