খেলাধুলা ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২২ ১৫:৪৪ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২২ ১৬:৩৯ পিএম
সাকিব আল হাসান
বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিলের পর শনিবার (১৩ আগস্ট) বিসিবির মুখোমুখি হয়েছিলেন সাকিব আল হাসান। বিসিবি বস নাজমুল হাসান পাপন টি-টোয়েন্টি ক্রিকেটের ভার তুলে দিয়েছেন মিস্টার সেভেন্টিফাইভের কাঁধে। অধিনায়কের দায়িত্ব নিয়ে রবিবার (১৪ আগস্ট) অনুশীলনে ফিরেছেন তিনি।
৩ জুলাই উইন্ডিজ সফরের শেষ ম্যাচ খেলে টানা ৪০ দিন বিরতি কাটিয়ে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নিজেকে প্রস্তুত করে নেন সাকিব।
সকাল ১০টায় মিরপুর স্টেডিয়ামে প্রবেশের পর একাডেমি মাঠে সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে কিছুক্ষণ খোশগল্প করতে দেখা যায় সাকিবকে। ১১টার দিকে মূল মাঠে প্রবেশ করেন তিনি। এরপর একজন ট্রেনারকে নিয়ে আধাঘণ্টার মতো ফিটনেস অনুশীলন করেন। কিছুক্ষণ ব্যাটিংও অনুশীলন করেছেন।
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে শনিবারই তার ইনডোরে আসার কথা ছিল। ইনডোর কর্মীরাও প্রস্তুতি নিয়ে রেখেছিলেন ৷ তবে শেষ পর্যন্ত তিনি আর আসেননি।
প্রবা/আরএম/এমজে