× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৯০ রান করেও বাংলাদেশকে হারানোর বিশ্বাস ছিল আফগানদের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫ ১২:১৭ পিএম

১৯০ রান করেও বাংলাদেশকে হারানোর বিশ্বাস ছিল আফগানদের

প্রথম দুই ওয়ানডেতে হেরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। গতকাল (শনিবার) আবুধাবিতে আগে ব্যাট করতে নেমে ১৯০ রান তোলে আফগানিস্তান। তাদের পক্ষে ইবরাহিম জাদরান একাই করেন ৯৫ রান। তবে ওই রানই তাড়া করতে পারেনি মেহেদী হাসান মিরাজের দল। মাত্র ১০৯ রানে অলআউট হয়ে হেরেছে ৮১ রানের বড় ব্যবধানে।

ম্যাচ শেষে অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি বলেন, ‘সিরিজ জিতে আমি খুবই খুশি। জাদরান সত্যিই খুব ভালো খেলেছে; উইকেটটা সহজ ছিল না। আমি ভেবেছিলাম ২২০–এর মতো স্কোর ডিফেন্ড করার মতো হবে। কিন্তু এমনকি যখন আমরা ১৯০ করলাম, তখনও আমি ছেলেদের বলেছিলাম যে উইকেটটা সহজ নয় এবং আমরা তাদের লক্ষ্যে পৌঁছাতে দেব না।’

নিজেদের বোলিং ইউনিটকে প্রশংসায় ভাসিয়ে শহীদি বলেন, ‘বোলারদের কৃতিত্ব দিতেই হবে, তারা সত্যি খুব ভালো বোলিং করেছে। (আজমতউল্লাহ) ওমরজাই আমাদের শুরুতে দারুণ একটা গতি এনে দিয়েছিল। ষষ্ঠ ওভারে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম সে চালিয়ে যেতে চায় কি না, জবাবে সে আত্মবিশ্বাসী ছিল।’

শহীদি আরও বলেন, ‘এই স্পিনিং উইকেটে সে (ওমরজাই) খুব ভালো বোলিং করেছে এবং রশিদও। সে একজন বিশ্বমানের বোলার, যে সব সময় দলের জন্য অবদান রাখে। পাঁচ উইকেট নেওয়ার জন্য তাকে অভিনন্দন জানাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা