× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ধুনট উপজেলা

বগুড়া অফিস

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ১০:২০ এএম

জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ধুনট উপজেলা

বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ধুনট উপজেলা। মঙ্গলবার (৭ অক্টোবর) শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে ফাইনাল ম্যাচে টাইব্রেকারে বগুড়া সদর উপজেলাকে ৫-৪ গোলে হারিয়ে শিরোপা জয় করে ধুনট।

নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। সেখানে ধুনটের গোলরক্ষক রকি দারুণ নৈপুণ্য দেখিয়ে দলকে শিরোপা এনে দেন। তিনি ম্যাচের ‘ম্যান অব দ্য ফাইনাল’, ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ এবং ‘সেরা গোলরক্ষক’ তিনটি পুরস্কারই অর্জন করেন।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজ। বিশেষ অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ, নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আওয়াল, সিরাজগঞ্জ জেলা প্রশাসক নজরুল ইসলাম, নাটোর জেলা প্রশাসক আসমা শাহিন এবং জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, সদস্য সচিব আলমগীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, খালেদ মাহমুদ রুবেল, মাহফুজুল হক, মমিনুর রশিদ শাইন, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বগুড়া শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেলসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

এছাড়া শহীদ পরিবারের সদস্যরাও বিশেষভাবে আমন্ত্রিত ছিলেন।

ফাইনাল ম্যাচ দেখার জন্য সকাল থেকেই হাজারো দর্শক মাঠে জড়ো হতে থাকেন। খেলা শুরু হওয়ার আগেই মাঠের চারপাশ, পাশের ভবন এবং উঁচু জায়গাগুলো দর্শকে পরিপূর্ণ হয়ে যায়। এমনকি অনেক দর্শক গাছেও উঠে খেলা উপভোগ করেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা