× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হোয়াইটওয়াশ হলো আফগানরা

শেখ সাদী

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫ ০১:২৮ এএম

আপডেট : ০৬ অক্টোবর ২০২৫ ১০:১২ এএম

শারজার মাঠে বাংলাদেশ দলের সিরিজ জয়ের উল্লাস -ছবি : সংগৃহীত

শারজার মাঠে বাংলাদেশ দলের সিরিজ জয়ের উল্লাস -ছবি : সংগৃহীত

এশিয়া কাপের দুঃস্মৃতি ভুলে তিন বিভাগে পরিপূর্ণ পারফরম‍্যান্স দেখিয়ে আফগানিস্তানকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করল টাইগাররা। রবিবার (৫ অক্টোবর) শারজায় তৃতীয় ও শেষ ম্যাচে ৬ উইকেটে জিতেছে বাংলাদেশ। আফগানদের দেওয়া ১৪৩ রান ছাড়িয়ে গেছে ১২ বল বাকি থাকতেই।

ভারতের দেরাদুনে ২০১৮ সালে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল আফগানিস্তান। ৭ বছর পর সেই আফগানদের বাংলাওয়াশ করে প্রতিশোধ নিল বাংলাদেশ। দারুণ বোলিং করে ম্যাচসেরা হয়েছেন সাইফউদ্দিন। আর টুর্নামেন্ট-সেরার পুরস্কার জিতেছেন স্পিনার নাসুম আহমেদ।

আফগানদের দেওয়া ১৪৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ১৪ রানে বিদায় নেন পারভেজ হোসেন ইমন। তবে ওপেনার তানজিদের সঙ্গে ব্যাটিংয়ে নেমে নান্দনিক ব্যাটিং উপহার দেন সাইফ হাসান। তানজিদ ৩৩ বলে ৩৩ রান করে বিদায় নিলেও সাইফ ৩৮ বলে দুই বাউন্ডারি ও সাত ছক্কায় অপরাজিত ৬৪ রান করেন। এছাড়া নুরুল হাসানের ব্যাট থেকে আসে অপরাজিত ১০ রান।

এর আগে শারজায় টস জিতে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশকে তৃতীয় ওভারে ‘ব্রেক থ্রু’ এনে দেন শরিফুল ইসলাম। ওভারের প্রথম বলে জাদরান ৭ রানে ক্যাচ দিয়ে বিদায় নেন। চতুর্থ ওভারে ৯ বলে ১২ রান করে ফিরে যান গুরবাজ। পাওয়ার প্লের শেষ ওভারে সাইফউদ্দিন বোল্ড করেন ওয়াফিউল্লাহ তারাখিলকে। তার ব্যাট থেকে আসে ১১ রান।

৬ ওভারে ৩ উইকেটে ৩৯ রান তোলে আফগানরা। ইনিংসের ১১তম ওভারে ফের আফগানশিবিরে আঘাত হানেন সাইফউদ্দিন। সেদিকউল্লাহ আতাল ক্যাচ দেন তানজিদ হাসানের হাতে ২৩ বলে ২৮ রান করে। এবার রিশাদ হোসেন ফেরান আজমতউল্লাহ ওমরজাইকে। রিশাদের টার্ন করা বলে ওমরজাই ছক্কার আশায় নুরুল হাসানের হাতে ক্যাচ দেন ৩ রান করে। এরপর ব্যাটিংয়ে নেমে নাসুমের বলে বোল্ড হন নবি। তার স্কোর ৪ বলে ১ রান।

১৩ ওভারে ৬ উইকেটে তখন আফগানদের সংগ্রহ ৯০। নবির পর ব্যাটিংয়ে নেমে আফগান অধিনায়ক দ্রুত রান তোলার চেষ্টা করেন। তবে ১২ রানের বেশি করতে পারেনি তিনি। তানজিম হাসানের বলে ধরা পড়েন নাসুমের হাতে। ৭ বলে ১২ রান করে বিদায় নেন রশিদ।

পরের বলেই আবদুল্লাহ আহমেদজাইকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান তানজিম। কিন্তু দশে নামা মুজিব উর রেহমান সেই বলটা ঠেকিয়ে দেওয়ায় হ্যাটট্রিক হয়নি। ১৬ ওভারে আফগানদের রান তখন ৮ উইকেটে ১০৬। নিজের শেষ ওভারে রিশাদ দেন ১৩ রান। ১৭ ওভারে আফগানদের সংগ্রহ ৮ উইকেটে ১১৯ রান। এরপর দারবিশ রাসুলি ও মুজিব উর রেহমান মিলে নবম উইকেটে গড়েন ৩৪ রানের জুটি, যা ইনিংসে সর্বোচ্চ।

নিজের তৃতীয় ওভার করতে এসে রাসুলিকে আউট করে এই জুটি ভাঙেন সাইফউদ্দিন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রানে থামে আফগানরা। বল হাতে সাইফউদ্দন ৩ ওভারে ১৫ রান দিয়ে নেন তিন উইকেট। এছাড়া নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব নেন দুটি করে উইকেট।


সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান : ২০ ওভারে ১৪৩/৯

বাংলাদেশ : ১৮ ওভারে ১৪৪/৪

বাংলাদেশ : ৬ উইকেটে জয়ী

সিরিজ : বাংলাদেশ ৩-আফগানিস্তান ০


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা