× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শূন্যের রেকর্ড গড়েও র‍্যাংকিংয়ে শীর্ষে সাইম আইয়ুব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫ ২০:২২ পিএম

আপডেট : ০১ অক্টোবর ২০২৫ ২০:৩৬ পিএম

শূন্যের রেকর্ড গড়েও র‍্যাংকিংয়ে শীর্ষে সাইম আইয়ুব

সদ্য সমাপ্ত এশিয়া কাপে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ ছিলেন সাইম আইয়ুব। আসরে নিজেদের প্রথম তিন ম্যাচে টানা ডাক খেয়েছেন। সব মিলিয়ে ৭ ম্যাচে মাত্র দুই বার দুই অঙ্ক ছুঁয়েছেন। তবে বল হাতে তার পারফরম্যান্স গ্রাফ ছিল পুরোপুরি উল্টো। মিতব্যয়ী বোলিংয়ের সঙ্গে শিকার করেছেন ৮ উইকেট। তাতে টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাংকিংয়ে হার্দিক পান্ডিয়াকে সরিয়ে শীর্ষে উঠেছেন এই পাকিস্তানি অলরাউন্ডার। চার ধাপ এগিয়ে ২৪১ রেটিং পয়েন্ট এখন সাইমের। দুই নম্বরে নেমে গেছেন সাইম ছাড়াও এশিয়া কাপে পারফর্ম করে র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন মোহাম্মদ নাওয়াজ এবং শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন ভারতের অভিষেক শর্মা। টি-টোয়েন্টি ব্যাটারদের মধ্যে ৪৫ ধাপ এগিয়েছেন বাংলাদেশের ওপেনার সাইফ হাসান। ৫৫৫ রেটিং পয়েন্ট নিয়ে ৩৬তম স্থানে আছেন তিনি। বোলারদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের রিশাদ হোসেন ৬ ধাপ এগিয়ে ২০তম স্থানে জায়গা করে নিয়েছেন।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা