× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫ ১১:৪১ এএম

আপডেট : ০১ অক্টোবর ২০২৫ ১১:৪৬ এএম

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

অবশেষে আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে আলোচিত প্রার্থী সাবেক অধিনায়ক তামিম ইকবাল নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

এ নির্বাচন নিয়ে আলোচনা–সমালোনায় মুখর দেশের ক্রিকেটাঙ্গন। এবার আলোচনার নতুন মোড় দিলেন তামিম ইকবাল।

আজ দুপুর ১২টা পর্যন্ত বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের প্রার্থীতা বাতিলের শেষ সময়। তার আগে ১০টা দিকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পাশে অবস্থিত বিসিবি অফিসে হাজির হন তামিম। এরপর দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রার্থীতা প্রত্যাহার করেন বাঁ হাতি ব্যাটার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর, শনিবার। তফসিল অনুযায়ী, ওইদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে হবে ভোটগ্রহণ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা