প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩৭ পিএম
লা লিগায় ২০২৫-২৬ মৌসুমের ‘এল ক্লাসিকো’ অনুষ্ঠিত হবে আগামী ২৬ অক্টোবর। সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিটে শুরু হবে এই হাইভোল্টেজ লড়াই। গত মৌসুমে এল ক্লাসিকোর চারটি ম্যাচেই জিতে রিয়াল মাদ্রিদকে পরাজয়ের তিক্ত স্বাদ দিয়েছিল বার্সেলোনা। দ্বিতীয়বারের মতো কোনো মৌসুমে ক্লাসিকোর সব ম্যাচে জয় তুলে নেয় কাতালান ক্লাবটি। লা লিগায় ৪-০, সুপারকাপের ফাইনালে ৫-২, কোপা দেলরের ফাইনালে ৩-২ এবং মৌসুমের শেষ ক্লাসিকোতেও ৪-৩ গোলের ব্যবধানে জেতে বার্সা।