× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি–টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারি এখন মোস্তাফিজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২২:১৮ পিএম

টি–টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারি এখন মোস্তাফিজ

 টিটোয়েন্টি ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করলেন মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টার হিসেবে খ্যাত এই বাঁহাতি পেসার এখন বাংলাদেশের হয়ে সংক্ষিপ্ত সংস্করণে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের একক মালিক। এর আগে ১৪৯টি উইকেট নিয়ে সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন মোস্তাফিজ। আজ এশিয়া কাপে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে সূর্যকুমার যাদবকে ফিরিয়ে  নিজের নাম এককভাবে সবার ওপরে তুলে নেন তিনি।


সাকিব আল হাসান দীর্ঘদিন ধরে এই তালিকার শীর্ষে ছিলেন, তবে মোস্তাফিজ ক্রমেই নিজের সামর্থ্য দিয়ে তাকে ছুঁয়ে ফেলেন এবং এবার পেছনে ফেললেনও। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর থেকেই মোস্তাফিজ টিটোয়েন্টিতে ছিলেন অন্যতম ভরসার নাম। বিশেষ করে ডেথ ওভারে তার কাটার, স্লোয়ার এবং নিখুঁত ইয়র্কার ছিল প্রতিপক্ষ ব্যাটারদের জন্য মাথাব্যথার কারণ। অভিষেকের শুরু থেকেই তার বল হাতে পারফরম্যান্স নজর কাড়ে বিশ্বজুড়ে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা