× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এশিয়া কাপ

বাঘ-সিংহের লড়াই আজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৩৫ এএম

ফাইল ফটো

ফাইল ফটো

মরুদেশ আমিরাতে আজ বাংলাদেশের টাইগার শ্রীলঙ্কার সিংহবাহিনী মুখোমুখি হচ্ছে জয় দিয়ে এশিয়া কাপ টি-টোয়েন্টির সুপার ফোর শুরুর লক্ষ্য নিয়ে দুবাই ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার মোকাবেলা করবে টাইগাররা। সুপার ফোরের প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। গ্রুপ পর্বে ৩ ম্যাচে ২ জয় ও ১ হারের পরও সুপার ফোর নিশ্চিত ছিল না বাংলাদেশের। তাকিয়ে থাকতে হয়েছে আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ‘বি’ গ্রুপের শেষ ম্যাচের দিকে। সমীকরণ ছিলÑ ম্যাচে আফগানরা হারলেই সুপার ফোর নিশ্চিত হবে বাংলাদেশের।

বৃহস্পতিবার রাতে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারায় শ্রীলঙ্কা, সুপার ফোর নিশ্চিত হয় বাংলাদেশের। সুপার ফোরে ভালো করে প্রথমবারের মতো শিরোপা জয়ের সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের। ফাইনালের দৌড়ে এগিয়ে যেতে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয় পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ।

গত দুই মাসে চারবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আর সবশেষ দুই দলের পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতেই জিতেছে টাইগাররা। মাত্র দুই মাস আগে শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। তবে চলতি আসরে গ্রুপ পর্বে এই শ্রীলঙ্কার কাছেই ৬ উইকেটে হেরেছিল লিটন দাসের দল।

কিন্তু ওই হারের পরও আত্মবিশ্বাসে চিড় ধরেনি বাংলাদেশের। দলের ব্যাটার জাকের আলী অনিক বলেছিলেন, শ্রীলঙ্কার কাছে হারের পর দল চাপে পড়লেও আফগানিস্তানের বিপক্ষে সেরা ক্রিকেট খেলে দুর্দান্ত জয়ে সুপার ফোরের দৌড়ে টিকে থাকে বাংলাদেশটি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ২১ ম্যাচের মোকাবিলায় বাংলাদেশ জিতেছে ৮টি, শ্রীলঙ্কা ১৩টি।

এশিয়া কাপে ১৮ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশশ্রীলঙ্কাএর মধ্যে লঙ্কানদের জয় ১৫টিতে এবং হার তিনটিতে। তবে এশিয়া কাপে টি-টোয়েন্টিতে সংস্করণে বাংলাদেশের বিপক্ষে তিনবারের মোকাবিলায় দু’বার জয় ও একবার হেরেছে লঙ্কানরা। সংক্ষিপ্ত ভার্সনে প্রথমবার অনুষ্ঠিত ২০১৬ এশিয়া কাপ শ্রীলঙ্কার বিপক্ষে ২৩ রানে জিতেছিল বাংলাদেশ। ২০২২ সালে এশিয়া কাপ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে দুই উইকেটে হারিয়ে প্রতিশোধ নিয়েছিল লঙ্কানরা

আসরে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছিল লঙ্কানরাআজকের ম্যাচে বাংলাদেশ কিছুটা হলেও এগিয়ে থাকবে বলেই ধারণা করা হচ্ছেকারণ ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে তীব্র গরম আবহাওয়ায় দুটি ম্যাচ খেলতে হয়েছে শ্রীলঙ্কাকে। পাশাপাশি টাইগারদের বিপক্ষে খেলতে আবুধাবি থেকে দুবাই যেতে হবে লঙ্কানদের। অন্যদিকে, গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর চার দিন বিশ্রাম পায় বাংলাদেশ। এ ছাড়াও আরও একটি বিষয় হলো, সুপার ফোরে দুবাইয়ের উইকেটে খেলতে হবে বাংলাদেশকে। গ্রুপ পর্বে সব ম্যাচই আবুধাবির ধীরগতির উইকেটে খেলেছে লিটন-জাকেররা। এখন দেখার বিষয়, দুবাইয়ের স্পোর্টিং উইকেটে কীভাবে নিজেদের মানিয়ে নেয় টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে জিততে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে দায়িত্ব নিতে হবে।

বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক, উইকেটরক্ষক), তানজিদ হাসান, পারভেজ হাসান ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামিম হোসেন, নুরুল হাসান, মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।

শ্রীলঙ্কা: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস, কুশাল পেরেরা, নুয়ানিডু ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, ডাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, চামিকা করুনারত্নে, মাহিশ থিকসানা, দুশমান্থা চামিরা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুশারা, মাথিশা পাথিরানা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা