× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৬ সেপ্টেম্বর থেকে ফের শুরু এনসিএল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪৫ পিএম

২৬ সেপ্টেম্বর থেকে ফের শুরু এনসিএল

প্রথম আসরের সাফল্যের পর এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর ঘিরে ছিল ব্যাপক আগ্রহ। বিশেষ করে রাজশাহী ও বগুড়ায় ম্যাচ আয়োজন করায় স্থানীয় দর্শকদের মাঝে বাড়তি উৎসাহ লক্ষ করা যায়। মাঠে চোখে পড়ার মতো দর্শক উপস্থিতি ছিল।

তবে সব উদ্দীপনায় বাধা হয়ে দাঁড়ায় বৈরী আবহাওয়া। একের পর এক ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় টুর্নামেন্ট। তবে নতুন করে ঘোষণা এসেছে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে আবার মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টির বাকি ম্যাচগুলো এবং এবার সব ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

এর আগে গ১৪ সেপ্টেম্বর দ্বিতীয় আসরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী দিনেই বৃষ্টির শঙ্কা দেখা দেয় রাজশাহীতে। পরে ম্যাচটি ৫ ওভারে নেমে হলেও মাঠে গড়ায়। কিন্তু একই দিনে বগুড়ায় নির্ধারিত ম্যাচটি পুরোপুরি পরিত্যক্ত হয়।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বগুড়ায় টানা বৃষ্টির সম্ভাবনা থাকায় সেখানকার ম্যাচগুলো স্থানান্তর করে রাজশাহীতে আনা হয়। কিন্তু পরিস্থিতির উন্নতি হয়নি। টানা তিন দিন ধরে রাজশাহীতেও বৃষ্টির দাপট চলতে থাকে। ফলে ছয়টি নির্ধারিত ম্যাচের মধ্যে কেবল একটি ম্যাচই মাঠে গড়ায়, বাকি পাঁচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

আবহাওয়ার অনিশ্চয়তা এবং মাঠের খেলার উপযোগী অবস্থা না থাকায় শেষ পর্যন্ত টুর্নামেন্ট আয়োজক কমিটি এনসিএল টি-টোয়েন্টি দ্বিতীয় আসর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেয়।

তবে এবার সব ম্যাচ সিলেটে সরিয়ে নেওয়ায় নতুন করে আশা দেখছে আয়োজকরা। সিলেটের মাঠ ও আবহাওয়া নিয়ে আয়োজকদের আস্থা থাকায় তারা ২৬ সেপ্টেম্বর থেকে বাকি ম্যাচগুলো সফলভাবে আয়োজন করতে প্রস্তুত।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা