× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিসিবির নির্বাচন ৪ অক্টোবর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৬ পিএম

বিসিবির নির্বাচন ৪ অক্টোবর

চলতি মাসের শুরুতে জানা গিয়েছিল অক্টোবরের প্রথম সপ্তাহে হবে বিসিবির নির্বাচন। এর পর গত সপ্তাহে আসন্ন নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করে বিসিবি।

এবার জানা গেল, বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৪ অক্টোবর। তবে মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়ার সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি। বোর্ডের সংবিধান ও বিধি অনুযায়ী নির্বাচন পরিচালনা ও সম্পন্ন করার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেনকে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছিল।

এর আগে একটি খসড়া তফসিল সম্পর্কে জানা যায়, যদিও সেই সূচিতে কয়েকটি পরিবর্তন আসতে পারে। খসড়া তফসিল অনুসারে, মনোনয়ন সংগ্রহ ২২-২৩ সেপ্টেম্বর এবং জমাদানের সময় ২৫ সেপ্টেম্বর। এর পর ২৬ সেপ্টেম্বর যাচাই-বাছাই শেষে ৪ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে। যাদের সরাসরি ভোটকেন্দ্রে উপস্থিত হওয়া সম্ভব নয়, তাদের জন্য এবারও থাকছে ই-ব্যালট ও পোস্টাল ভোটের সুবিধা।

বিসিবি নির্বাচনে জিততে হলে কাউন্সিলরদের ভোটেই জিততে হবে পরিচালকদের। বিসিবির গঠনতন্ত্রে ১৭১ জন কাউন্সিলরের ৭৬ জনই ঢাকার ক্লাব থেকে আসেন। আবার বোর্ডের ২৫ সদস্যের মধ্যে ১২ জন আসেন ক্লাব ক্রিকেট থেকে। বিভাগীয় ও আঞ্চলিক পর্যায় থেকে আসেন ১০ জন। এর পর নির্বাচিত পরিচালকদের ভোটে বিসিবির সভাপতি বেছে নেওয়া হবে।

এবার নতুন করে বেশ কয়েকজন বিসিবির পরিচালক পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে তামিম ইকবাল এবং বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল হেভিওয়েট প্রার্থী। বিসিবির সভাপতি পদেও তারা লড়বেন বলে শোনা যাচ্ছে। এ ছাড়া তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন সাবেক সভাপতি ফারুক আহমেদও।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা