× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এশিয়া কাপ

বাংলাদেশ ও লঙ্কার দ্বৈরথ আজ

মামুন হোসেন

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৪ এএম

ফাইল ফটো

ফাইল ফটো

পুরনো মঞ্চ। প্রতিপক্ষও পুরনো। পরস্পরের বেশ পরিচিত। বলা হচ্ছে, বাংলাদেশ ও শ্রীলঙ্কার কথা। বছর তিনেক আগে এই সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের মঞ্চে মুখোমুখি হয়েছিল দুদল। সেই আসরটি ছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। এবারও তাই। ২০ ওভারের ওই ম্যাচে দারুণ লড়েছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। উত্তেজনায় ঠাসা ম্যাচটি মাত্র ২ উইকেটের ব্যবধানে জিতেছিল লঙ্কানরা। ২০২২ এশিয়া কাপে সেবার দুবাইতে ম্যাচ হারলেও এবার আবুধাবিতে জয়ের প্রত্যাশা বাংলাদেশের। গতকাল শুক্রবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এমন কথাই জানান টাইগার পেসার তানজিম হাসান সাকিব। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে আজ শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

গেল কয়েক বছরে বাংলাদেশ- শ্রীলঙ্কার মধ্যকার প্রতিদ্বন্দ্বিতার কথা ক্রিকেটবিশ্বে বেশ প্রচলিত। আবুধাবির ম্যাচেও এমন কিছুর প্রত্যাশা ক্রিকেটবোদ্ধা থেকে সাধারণের। বাংলাদেশ-শ্রীলঙ্কা শুধু ছোট দৈর্ঘ্যের ম্যাচেই নয়; টেস্ট এবং ওয়ানডেও দারুণ লড়াই করেএশিয়া কাপের মঞ্চে নামার আগে দুদলের সবশেষ সিরিজেও এমন প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছেতবে কাল যেহেতু ছোট ফরম্যাটের টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুদল, সে ক্ষেত্রে কিছুটা হলেও এগিয়ে রাখা যেতে পারে টাইগারদের! কারণ গেল জুলাইয়ে শ্রীলঙ্কার মাঠে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ কিন্তু ২-১ ব্যবধানে জিতেছিল লিটন, জাকের, তাসকিনরা

বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বৈরথটি বেশ পুরনোটি-টোয়েন্টিতে দুদলের লড়াইয়ের গল্পের সূচনা সেই ২০০৭ সালেদক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেএরপর গেল ১৮ বছরে দুদল কেবল নিজেদের ঘরের মাঠই নয়, নিরপেক্ষ ভেন্যুতেও মুখোমুখি হয়েছে বেশ ক’বারতাতে কখনও জয়ের হাসি ছিল টাইগারদের, কখনও লঙ্কানরা পড়েছে জয়মাল্যদুদলের টি-টোয়েন্টির পরিসংখ্যান ঘেঁটে জানা যায় যে, ছোট ফরম্যাটের লড়াইয়েপর্যন্ত ২০ বার পরস্পরের মুখোমুখি হয়েছে তারাতাতে জয়ের পাল্লা ভারী সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কারলঙ্কানদের ১২ জয়ের বিপরীতে, বাংলাদেশের জয়ম্যাচেআবুধাবিতে আজ ২১তমবারের মতো খেলতে নামবে দুদল

এই ম্যাচের আগে প্রতিপক্ষকে বেশ সমীহই করছে টাইগার শিবিরগতকাল যেমন সংবাদ সম্মেলনে তানজিম সাকিব বলেছেন, ‘এশিয়া কাপের আগে আমরা শ্রীলঙ্কার বিপক্ষে প্রচুর ম্যাচ খেলেছিআমরা তো পূর্ণাঙ্গ একটা সিরিজ খেলেছিÑ টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি ছিল তাতে। আমরা তাদের সব খেলোয়াড়কেই ভালো জানি। আমরা ঠিকঠাক পরিকল্পনা করব। অবশ্যই, তাদের বেশ কয়েকজন ভালো খেলোয়াড় আছে এবং আমরা তাদের আটকানোর চেষ্টা করব।’

প্রতিপক্ষের খেলোয়াড়দের আটকানোর পাশাপাশি ম্যাচটি জয়ের ব্যাপারেও আত্মপ্রত্যয়ের সুর ছিল তানজিম সাকিবের কণ্ঠে। জয়ের জন্য মাঠে নামবেন তারা এ কথা স্পষ্ট জানিয়েছেন। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে বরাবরই দুদলের খেলোয়াড়দের উত্তেজনা ছাপিয়ে তা ছড়িয়ে পড়ে দুদলের সমর্থকদের মধ্যে। এ বিষয়ে তানজিম সাকিবের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, ‘দেখুন, পেশাদার ক্রিকেটার হিসেবে আমরা যখন মাঠে নামি, তখন প্রক্রিয়াটা মেনে চলার চেষ্টা করি। সমর্থকদের পাগলামি থাকবে, তারা আবেগপ্রবণ হবে। কিন্তু পেশাদার ক্রিকেটার হিসেবে আমি যদি আবেগপ্রবণ হই, তাহলে তো হবে না।’

হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে এবারের এশিয়া কাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। সহজ প্রতিপক্ষের বিপক্ষে শুরুতে বড় পরীক্ষার মুখোমুখি হতে হয়নি। তবে আজ তাদের বড় পরীক্ষা। লঙ্কা জয়ের গল্প রচনার পালা। সুপার ফোরে পা রাখতে হলে বড় পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে বাংলাদেশের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা