টি-টোয়েন্টি
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৮ পিএম
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড লিটন দাসের ছবি: সংগৃহীত
বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে নতুন মাইলফলক
গড়লেন লিটন দাস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড
এখন এই ডানহাতি ওপেনারের দখলে। এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে একটি ছক্কা মেরে লিটন নিজের
ছক্কার সংখ্যা নেন ৭৮-এ। এতদিন ৭৭টি ছক্কা নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন মাহমুদউল্লাহ
রিয়াদ ও লিটন দাস। তবে সেই সমতা ভেঙে এখন এককভাবে ছক্কার সিংহাসনে বসেছেন লিটন। এই
কীর্তি গড়েছেন তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের ১১১তম ম্যাচ খেলতে নেমে।
সর্বোচ্চ ফিফটির তালিকায়ও
এখন লিটন এক নম্বরে। চলতি মাসের শুরুতে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের তৃতীয়
ম্যাচে ফিফটি করে তিনি পৌঁছে যান ১৪ অর্ধশতকে, যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। এ তালিকায়
পেছনে ফেলেছেন সাকিব আল হাসানকে। শুধু রেকর্ড নয়, স্ট্রাইক রেটেও লিটন দারুণভাবে এগিয়ে।
বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে যারা অন্তত ৮০০ রান করেছেন, তাদের
মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট (১২৬.২৩) লিটনেরই।
এই ফরম্যাটে এখন পর্যন্ত
১২৭ ইনিংসে ২৫৫১ রান করে তালিকায় শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান। ২৪৯৬ রান নিয়ে লিটন
আছেন ঠিক তার পেছনে। অর্থাৎ, আর মাত্র ৫৬ রান করতে পারলেই লিটন ছুঁয়ে ফেলবেন দেশের
হয়ে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ডও।
আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কা
|
ছক্কা |
ব্যাটসম্যান |
ইনিংস |
রান |
স্ট্রাইক রেট |
|
৭৮ |
লিটন দাস |
১০৯ |
২৪৯৬ |
১২৭ |
|
৭৭ |
মাহমুদউল্লাহ |
১৩০ |
২৪৪৪ |
১১৭ |
|
৫৫ |
সৌম্য সরকার |
৮৬ |
১৪৬২ |
১২২ |
|
৫৩ |
সাকিব আল হাসান |
১২৭ |
২৫৫১ |
১২১ |
|
৪৪ |
তামিম ইকবাল |
৭৪ |
১৭০১ |
১১৭ |