× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইপিএলে বেড়েছে টিকিটের দাম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫৫ পিএম

আইপিএলে বেড়েছে টিকিটের দাম

ভারতে আইপিএল ম্যাচ মাঠে বসে দেখার খরচ আরও বেড়েছে। ভারত সরকার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) টিকিটে পণ্য ও পরিষেবা কর (জিএসটি) ২৮ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করেছে। এর ফলে ১,০০০ টাকার মূল্যের একটি টিকিটের করসহ চূড়ান্ত মূল্য যেখানে আগে ১,২৮০ টাকা ছিল, তা এখন বেড়ে দাঁড়াবে ১,৪০০ টাকায়। একইভাবে ৬৪০ টাকার টিকিটের দাম বেড়ে হচ্ছে ৭০০ টাকা। ২০০০ টাকার টিকিটের দাম ২৫৬০-এর বদলে হচ্ছে ২৮০০ টাকা। এই বৃদ্ধির ফলে আইপিএল এখন ক্যাসিনো ও রেস ক্লাবের মতো বিনোদনমূলক প্লাটফর্মের সর্বোচ্চ কর শ্রেণিতে পড়ছে।

বর্তমান বিশ্ব ক্রিকেটে সবচেয়ে আকর্ষণীয় টুর্নামেন্টগুলোর একটি আইপিএল। প্রতি ম্যাচে যেখানে খরচ হয় বিপুল পরিমাণ অর্থ। আইপিএলে বিরাট কোহলি, শুভমান গিল, রোহিত শর্মাদের খেলা দেখতে মুখিয়ে থাকেন দর্শকরা। এখন থেকে ম্যাচ দেখতে গেলে আরও বেশি অর্থ খরচ করতে হবে তাদের।

আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দর্শকদের জন্য থাকছে স্বস্তির। এতদিন আইপিএল এবং আন্তর্জাতিক ম্যাচের টিকিটে সমান ২৮ শতাংশ হারে কর আরোপিত হলেও, সম্প্রতি সরকারের পক্ষ থেকে সেই হার আন্তর্জাতিক ম্যাচের ক্ষেত্রে বাতিল করা হয়েছে।

বর্তমানে স্বীকৃত ক্রীড়া ইভেন্টের টিকিটে, যদি মূল্য ৫০০ টাকার বেশি হয়, তবে ১৮ শতাংশ জিএসটি প্রযোজ্য হয়। আর ৫০০ টাকার নিচের টিকিটে কর থেকে সম্পূর্ণ ছাড় রয়েছে। সেই হিসেবে, কোনো আন্তর্জাতিক ম্যাচের টিকিটের বেস মূল্য যদি ১,০০০ টাকা হয়, তবে নতুন করহার অনুযায়ী, তার মোট মূল্য হবে ১,১৮০ টাকা, যা পূর্ববর্তী দামের তুলনায় ১০০ টাকা কম। ফলে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ ও রাজ্য-পরিচালিত ঘরোয়া লিগের টিকিট এখন অপেক্ষাকৃত সস্তা হতে পারে বলে আশা করা হচ্ছে।

নতুন এই কর ব্যবস্থা কার্যকর হবে ২২ সেপ্টেম্বর থেকে, যা নারীদের ওয়ানডে বিশ্বকাপ এক সপ্তাহ আগে। এই প্রতিযোগিতা ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে এবং এখনও পর্যন্ত এর টিকিট বিক্রি শুরু হয়নি। তবে, ৩০ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দর্শকদের ‘রেজিস্টার ইউর ইন্টারেস্ট’ করার আহ্বান জানিয়েছে, যাতে তারা সর্বপ্রথম টিকিট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে পারেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা