× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাকিবের রেকর্ডে ভাগ বসালেন মোহাম্মদ নবি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৮ পিএম

টি–টোয়েন্টি ক্রিকেটে এক হাজার রান ও একশ উইকেটের  কীর্তি গড়লেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি

টি–টোয়েন্টি ক্রিকেটে এক হাজার রান ও একশ উইকেটের কীর্তি গড়লেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি

আন্তর্জাতিক টিটোয়েন্টি ক্রিকেটে এক হাজার রান ও একশ উইকেটের মালিক বলতে এতদিন কেবল একজনকেই চিনত ক্রিকেট বিশ্ব; তিনি সাকিব আল হাসান। অবসর নেওয়ার আগপর্যন্ত এই অনন্য রেকর্ড একাই নিজের করে রেখেছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। এবার সেই তালিকায় দ্বিতীয় নাম হিসেবে জায়গা করে নিয়েছেন আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি।

ত্রিদেশীয় সিরিজে গত মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ২ উইকেট শিকার করেন মোহাম্মদ নবি। আর এতেই টিটোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তার উইকেট সংখ্যা দাঁড়ায় ১০১। ব্যাট হাতে এর আগেই পার করে ফেলেছেন দুই হাজার রানের গণ্ডি।

ম্যাচ শেষে নবির রান ২,২৪৬ এবং উইকেট ১০১টি। এই যুগল কীর্তি গড়তে তিনি খেলেছেন ১৩৫টি টিটোয়েন্টি ম্যাচ। অন্যদিকে, সাকিব আল হাসান তার ক্যারিয়ারে ১২৯টি ম্যাচ খেলে সংগ্রহ করেছিলেন ২,৫৫১ রান এবং নিয়েছিলেন ১৪৯টি উইকেট। এখন পর্যন্ত আন্তর্জাতিক টিটোয়েন্টিতে ব্যাট ও বল হাতে এই 'ডাবল' কীর্তি গড়েছেন কেবল এই দুইজনই।

আফগানিস্তানের হয়ে আন্তর্জাতিক টিটোয়েন্টিতে ১০০ উইকেট নেওয়া এটি মাত্র দ্বিতীয় ঘটনা। নবির আগে এই মাইলফলক ছুঁয়েছেন কেবল রশিদ খান। তিনি মাত্র ৯৮ ম্যাচে শিকার করেছেন ১৬৫টি উইকেট, যা আন্তর্জাতিক টিটোয়েন্টিতে সর্বোচ্চ।

রশিদকে ঘিরে গড়ে উঠেছে একটি নতুন রেকর্ডের তালিকাও। তার নিচে রয়েছেন নিউজিল্যান্ডের দুই বোলার-টিম সাউদি (১৬৪) ও ইশ সোধি (১৫০)। এরপর আছেন বাংলাদেশের দুই তারকা সাকিব (১৪৯) ও মুস্তাফিজুর রহমান (১৪২)।

৪০ বছর বয়সেও নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন মোহাম্মদ নবি। শুধু অভিজ্ঞতার ভরসায় নয়, বাস্তব পারফরম্যান্সেও বল ও ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে মোহাম্মদ নবি জানান দেন, বয়স শুধুই একটি সংখ্যা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা