প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫ ২১:২৪ পিএম
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ
সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন। প্রথম ম্যাচে খেলা লেগ স্পিনার রিশাদ হোসেন ও বাঁহাতি পেসার শরীফুল ইসলামের পরিবর্তে নেওয়া হয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও ডানহাতি পেসার তানজিম হাসানকে। সিরিজের প্রথম ম্যাচেই নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাটিং ও বোলিংয়ে দুর্দান্ত দাপট দেখিয়েছিল বাংলাদেশ। লিটন দাসের মারকুটে অর্ধশতক, তাসকিন আহমেদের আগ্রাসী বোলিং এবং সাইফ হাসানের ফিরে নিজেকে জানান দেওয়া। সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ বোলারদের কাছে পাত্তা্ই পায় নি ডাচরা। বাংলাদেশের বোলিং তোপে ১৭.৩ ওভার খেলে ১০৩ রানে অলআউট হয়ে যায় সফলকারীরা।। তার জবাবে ৪১ বল হাতে রেখে ৯ উইকেটে সহজ জয় পায় বাংলাদেশ। তাতে তিন ম্যাচের সিরিজটা এক ম্যাচ হাতে রেখেই জিতল। শ্রীলঙ্কা ও পাকিস্তানের পর নেদারল্যান্ডস, লিটনরা টানা তৃতীয় টি–টোয়েন্টি সিরিজ জিতলেন। এ জয়ে ২-০তে এগিয়ে টাইগাররা।
আজ সিলেট আন্তর্জাতিক
ক্রিকেট স্টেডিয়ামে টস পেয়ে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে স্বাগত জানায় বাংলাদেশ। প্রথম
বলে চার মেরে শুরু ম্যাক্স ও’ডাউডের। প্রথম ম্যাচের মত আবারো আগ্রাসী শুরু
। তবে দলের তৃতীয় ওভারে টানা দুই উইকেট নিয়ে রানের গতি থামিয়ে দেন নাসুম আহমেদ। ও’ডাউডকে ৮ রান ও তেজাকে ফেরান
০ রানে। ১৪ রানে হারায় দুই উইকেট। নাসুমের জোড়া আঘাতের পর অধিনায়ককে নিয়ে ২৩ রান তুলে
ফেলেছে ডাচ ওপেনার বিক্রমজিৎ সিং। সে জুটি আর বড় করতে দেননি স্পিডস্টার তাসকিন আহমেদ।
৩৭ রানে তৃতীয় উকেটের আঘাত হানে তাসকিন। গত ম্যাচে ৪ উইকেট পাওয়া তাসকিন বিক্রমজিৎকে
দিয়ে শিকার করেন নিজের প্রথম উইকেট। ডাচ ওপেনার বিক্রমজিৎ করেন ১৭ বলে ২৪। এ ওপেনারের
পর ডাচ টপ অর্ডাররা বোলারদের সামনে তো আর দাঁড়াতেই পারেননি । মিডল তো পুরোই ব্যর্থ।
কোন রকম ধীর গতিতে স্কোর বড় করতে থাকে নেদারল্যানডস। বাংলাদেশ বোলার দারুন ছন্দ থাকায়
৬৫ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলে। শেষ দিকে আরিয়ান
দত্ত ৩০ রানের একটি দারুন ইনিংস খেলেন। আরিয়ান কিছুটা লড়াই করলে কোনোরকমে একশো।দলের
হয়ে সর্বোচ্চ ৩০ রান করেছেন আরিয়ান দত্ত। এদিকে, ৩ উইকেট শিকার করেন নাসুম আহমেদ। ২
টি করে নেন তাসকিন- মোস্তাফিজ এবং একটি করে নেন সাকিব-শেখ মেহেদি।
১০৪ রানের লক্ষে বাংলাদেশ
দেখে শুনে খেলা শুরু করে। আরিয়ান দত্তের করা প্রথম ওভারে মাত্র ১ রান তুলতে ফেরেছিল
বাংলাদেশ। তবে কাইল ক্লাইনের করা দ্বিতীয় ওভারে ১৩ রান তুলে সেটি পুষিয়ে নিয়েছে ওপেনাররা।
এক উইকেট হারিয়ে পাওয়ার প্লেতে তুলে নেয় ৪১ রান। পারভেজ হোসেন ইমন আউট হলে ৪০ রানে
ভাঙে প্রথম জুটি। ইমন করেন ব্যক্তিগত ২১ বলে ২৩ করে। তামিম- লিটন জুটি অপরাজিত থেকে ম্যাচ জয় নিয়ে মাঠ
ছাড়েন। তানজিদ তামিম করেন ৫৪ রান। আন্তর্জাতিক টি–টোয়েন্টি
ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি তামিমের। প্রথম ম্যাচে ফিফটি পাওয়া লিটন এ ম্যাচে করেন ১৮ রোন।
ডাচদের হয়ে ক্লাইন নিয়েছেন একটি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
নেদারল্যান্ডস: ১৭.৩
ওভারে ১০৩/১০ (আরিয়ান দত্ত ৩০, বিক্রমজিৎ ২৪, শারিজ ১২; নাসুম ৩/২১, মোস্তাফিজ ২/১৮,
তাসকিন ২/২২, তানজিম ১/১৬, মেহেদী ১/২৪)
বাংলাদেশ: ১৩.১ ওভারে
১০৪/১ ( তামিম ৫৪*, ইমন ২৩, লিটন ১৮; ক্লাইন ২০/১
ফল: বাংলাদেশ
৯ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: নাসুম
আহমেদ
সিরিজ ২-০তে এগিয়ে বাংলাদেশ