× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি

সেই ফেসবুক পোস্ট ডিলিট করেছেন সাকিব

খেলাধুলা ডেস্ক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২২ ১৪:৩৬ পিএম

আপডেট : ১৩ আগস্ট ২০২২ ১৫:২৩ পিএম

সেই ফেসবুক পোস্ট ডিলিট করেছেন সাকিব

বোর্ডের ‘চাপে’ বেটউইনার নিউজের সঙ্গে দুদিন আগেই চুক্তি বাতিল করেছেন সাকিব আল হাসান। ঘোষণা দিয়েছিলেন এ সংক্রান্ত ফেসবুক পোস্টটিও ডিলিট করবেন। অবশেষে সাকিব তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পোস্টটি ডিলিট করেছেন।  

গতকাল শুক্রবার সাকিবের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টটি দেখা গেলেও শনিবার (১৩ আগস্ট) সকাল থেকে তার আর দেখা যাচ্ছে না। 

গত ২ আগস্ট নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টটি দেন সাকিব। এরপর থেকেই আলোচনা, সমালোচনার ঝড় ওঠে। বিসিবি তাকে সেই চুক্তি থেকে ফিরে আসার জন্য চিঠি দেয়। 

এরপর বৃহস্পতিবার বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানান, বেটউইনার নিউজ যে বাজির প্রতিষ্ঠানের ‘সারোগেট’, এ নিয়ে কোনো সন্দেহই নেই বিসিবির। আর সাকিব আল হাসান যদি বেটউইনারের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করেন, তাহলে দেশের ক্রিকেটের সঙ্গেই তার কোনো সম্পর্ক থাকবে না।

সেদিন সন্ধ্যাতেই সাকিব সেই চুক্তি থেকেই সরে আসার সিদ্ধান্ত জানান। জানান নিজের ফেসবুক থেকে সেই পোস্ট ডিলিট করবেন। 

সাকিব এই ঘটনার পর গতকাল শুক্রবার মাঝরাতে ফেরেন ঢাকায়। এরপরই তার ফেসবুক থেকে মুছে দেওয়া হয় সেই পোস্ট। আজ দুপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে বসার কথা আছে তার। এর আগেই এই পোস্ট ডিলিট করেছেন তিনি।

বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল করার ফলে আপাতত তাকে এশিয়া কাপ দলে রাখায় নির্বাচকদের আর কোনো বাধা নেই। তবে সাকিব অধিনায়কত্ব পাবেন কি না, এ বিষয়ে সিদ্ধান্তটা আসবে বোর্ড প্রধানের সঙ্গে আজকের বৈঠকের পর।

প্রবা/আরএম/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা