× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিসিবির নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন তামিম ইকবাল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫ ১১:৪৪ এএম

আপডেট : ৩১ আগস্ট ২০২৫ ১১:৪৮ এএম

তামিম ইকবাল।

তামিম ইকবাল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশসেরা ওপেনার তামিম ইকবাল। দীর্ঘদিন ধরে বিসিবিতে যোগ দেওয়ার গুঞ্জন থাকলেও এবার সরাসরি নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করলেন তিনি।

তামিম জানিয়েছেন, প্রথম ধাপে তিনি পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ভবিষ্যতে পরিস্থিতি অনুকূলে থাকলে সভাপতি পদেও লড়ার ইচ্ছা রয়েছে তার।

দেশের একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে এবং ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজে প্রকাশিত প্রতিবেদনে তামিম বলেন,বিসিবির কাঠামো কোয়াবের মতো নয়, এখানে সরাসরি সভাপতি হওয়া যায় না। আগে পরিচালক হতে হয়। আমি এবার পরিচালক পদে নির্বাচন করছি। ক্রিকেটের জন্য কাজ করতে চাইলে সিদ্ধান্ত গ্রহণের জায়গায় থাকতে হবে। ভবিষ্যতে পর্যাপ্ত সমর্থন থাকলে সভাপতির বিষয়টি বিবেচনা করব।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, বোর্ডের ২৫ সদস্যের মধ্যে ১২ জন নির্বাচিত হন ঢাকার ক্লাবগুলোর কাউন্সিলরদের ভোটে, ১০ জন আসেন জেলা ও আঞ্চলিক প্রতিনিধি থেকে, একজন হন অন্যান্য প্রতিনিধি কোটায়, আর ২ জনকে মনোনীত করে জাতীয় ক্রীড়া পরিষদ। এরপর পরিচালকরা ভোট দিয়ে সভাপতি নির্বাচন করেন।

তামিমের ভাষায়, ক্রিকেটের উন্নয়নে সত্যিকার যোগ্য নেতৃত্ব দরকারঅনেকে পরিচালক হতে চান, কিন্তু আসল মনোযোগ দেওয়া উচিত যোগ্যতার দিকে। রাজনীতি, গুজব বা একে অপরকে আক্রমণ করে ক্রিকেট এগোবে না।

ইতোমধ্যে দুটি ক্লাবে বিনিয়োগ করে সংগঠক হিসেবে সক্রিয় হয়েছেন তামিম। সেখান থেকে যেকোনো একটির কাউন্সিলর হিসেবে তিনি নির্বাচনে অংশ নিতে পারেন।

উল্লেখ্য, সর্বশেষ বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবর। গঠনতন্ত্র অনুযায়ী, আগামী ৭ অক্টোবরের মধ্যে নতুন নির্বাচন সম্পন্ন করতে হবে। নির্বাচনের অন্তত ৩০ দিন আগে বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কাউন্সিলর মনোনয়নের নোটিশ দেবেন। এরপর নির্বাচন কমিশন ভোটার তালিকা, সময়সূচি ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা