প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫ ২১:০৮ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৫ ১৫:২৩ পিএম
নেদারল্যান্ডসের
সিরিজ দিয়ে এশিয়া কাপের প্রস্তুতির মিশন করেছে বাংলাদেশ। বাংলাদেশেরে বোলিং আক্রমণে
দেড়শো ছুঁতে পারে নি ডাচরা। ব্যাটিং-বোলিং দাপট দেখিয়ে ৮ উইকেটের বড় জয় পেয়েছে টাইগাররা।
এই জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল লিটন দাসের দল।
আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে স্বাগত জানায় বাংলাদেশ। প্রথমে শুরু করেন স্পিনার স্পোশালিস্ট শেখ মাহদি। প্রথম ওভারে কিছুটা দেখে শুনে খেললেও দ্বিতীয় ওভারে শরিফুলকে দিয়ে শুরু হয় ম্যাক্স উডের ব্যাটিং তাণ্ডব। বেশিক্ষণ ব্যাটিং তাণ্ডব চালাতে পারেননি ডাচ ওপেনার। দলের চতুর্থ ওভারে উডকে থামিয়ে দেন স্পিড স্টার তাসকিন আহমেদ। সাজঘরে যাওয়ার আগে নিজের নামের পাশে ১৫ বলে ২৩ রানের ইনিংস যোগ করেন এ ওপেনার। ২৫ রানে ভাঙে ওপেনিং জুটি। এরপর ধীরগতিতে রানের স্কোর বাড়াতে থাকলে তা বেশিক্ষণ অপেক্ষা করতে দেননি তাসকিন। নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন এ স্পিড স্টার। ৩৮ রানের সফরকারীদের দ্বিতীয় উইকেটের পতন। দুই বছর পর জাতীয় দলে ফিরেছেন ব্যাটিং অলরাউন্ডার সাইফ হাসান। নিজের প্রথম ওভারেই জোড়া শিকার সাইফের। তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডসকে ফিরিয়ে নিজের বোলিং জাত চেনালেন সাইফ। অধিনায়ক স্কট করেন ১২ রান ও দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন তেজা। এরপর ডাচদের ব্যাটিং অর্ডার আর ঘুরে দাঁড়াতে পারে নি। তাসকিন- সাইফের বোলিং ঘূর্ণিতে টপ অর্ডার ব্যর্থ হন। ১৩তম ওভারে শারিজকে ফিরিয়ে নিজের প্রথম উইকেট শিকার করেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। এ দিন দারুন ছন্দে ছিলেন কাটার মাস্টার। টি-টোয়েন্টি সংস্করনে ১৪০তম উইকেট এ বাঁ হাতি পেসারের।৮৫ রানেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে সফরকারিরা। ১৬তম ওভারের ১০০ ছুঁয়েছে নেদারল্যান্ডস। তবে ওই ওভারেই ষষ্ঠ উইকেট খুইয়েছে ডাচরা। তাসকিনকে তৃতীয় উইকেট শিকার। শেষ দিকে টিম প্রিঙ্গল, আরিয়ান দত্তের ২৭ রানের জুটিতে সাত উইকেটে ১৩৬ এ থামে নেদারল্যান্ডস। এদিকে, ম্যাচের সেরা ছন্দে ছিলেন তাসকিন আহমেদ। ২৮ রান দিয়ে তুলে নেন চার উইকেট। সাইফ নেন দুইটি ও মোস্তাফিজ একটি উইকেট নেন।
নেদারল্যান্ডসের দেওয়া ১৩৭ রানের জবাবে শুরু থেকেই মারকুটে ছিলেন ওপেনার পারভেজ হোসেন ইমন। অরিয়ান দত্তের প্রথম ওভারেই তুলে নেন ১৪ রান। কিন্তু আরিয়ান নিজের দ্বিতীয় ওভারেই ইমনকে বোল্ড করে সাজঘরে ফেরান। ২৬ রানে ভাঙে টাইগারদের ওপেনিং জুটি। পারভেজ করেন ১৫ রান। পারভেজ আউটের পরও বাংলাদেশের রানের গতি থামেনি। তামিম – লিটন জুটি স্কোর বড় করতে থাকেন। তামিম কিছুটা ধীর গতিতে খেললেও লিটন এদিন ছিলেন ব্যতিক্রম। শুরু থেকেই মারকুটে ছিলেন অধিনায়ক। ২৬ বলে তুলে নেন ফিফটি লিটন। তামিম ফুলটস বলে ছয় মারতে গিয়ে ক্যাচ আউট হন। করেছেন ২৪ বলে ২৯ রান। তামিম এ দিন জ্বলে উঠতে পারেনি নি। তামিম ফেরার পর ম্যাচ জিততে কোন সমস্যা হয়নি। শেষ দিকে সাইফ হাসান নিজের ব্যাটিং ঝলক দেখান। ১৯ বলে করেন ৩৬ রান।সাইফ শেষ বলে ছক্কা মেরে জয় নিয়ে মাঠ ছাড়েন । এ দিন বোলিয়ে সুবিধা করতে পারেনি ডাচরা। আরিয়ান ও প্রিঙ্গলে একটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
নেদারল্যান্ডস: ২০ ওভারে ১৩৬/৮ (নিদামানুরু ২৬, ও’ডাউড ২৩, প্রিঙ্গল ১৬, শারিজ ১৫; তাসকিন ৪/২৮, সাইফ ২/১৮, মোস্তাফিজ
১/১৯)। বাংলাদেশ: ১৩.৩ ওভারে ১৩৮/২ (লিটন ৫৪*, সাইফ ৩৬*, তানজিদ ২৯,
পারভেজ ১৫; প্রিঙ্গল ১/১৬, দত্ত ১/৩০)। ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য
ম্যাচ: তাসকিন আহমেদ।