চ্যাম্পিয়নস লিগ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫ ২১:০২ পিএম
মোনাকোর গ্রিমালদি ফোরামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ২০২৫-২৬ চ্যাম্পিয়নস লিগের ড্র। ‘সুইস লিগ’ ফরম্যাটে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ
ইউরোপ সেরা হওয়ার লড়াই শুরু হচ্ছে আবারও। মোনাকোর গ্রিমালদি ফোরামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ২০২৫-২৬ উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র। নতুন ফরম্যাটে এবার আরও বেশি রোমাঞ্চকর, আরও বেশি ম্যাচ এবং পুরনো সব প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে যোগ হয়েছে নতুন নাটকীয় মঞ্চ। প্রতিটি দল ৮টি করে ম্যাচ খেলবে ৮ ভিন্ন দলের বিপক্ষে। সর্বোচ্চ ৮ দল সরাসরি যাবে শেষ ষোলোতে, আর ৯-২৪ নম্বর দল খেলবে প্লে-অফ রাউন্ডে।
এই মৌসুম থেকেই চালু হয়েছে চ্যাম্পিয়নস লিগের নতুন ‘সুইস লিগ’ ফরম্যাট।
৩২ দলের বদলে এবার অংশ নিচ্ছে ৩৬টি ক্লাব। আর গ্রুপভিত্তিক নয়, প্রতিটি দল ৮টি ম্যাচ
খেলবে। চারটি ঘরে এবং চারটি বাইরে, ৮টি ভিন্ন দলের বিপক্ষে। এরপর লিগ টেবিল অনুযায়ী
৮টি দল সরাসরি যাবে রাউন্ড অব ১৬-তে। পরবর্তী ১৬টি দল (৯-২৪তম) খেলবে প্লে-অফ। আর বাদ
পড়বে লিগ টেবিলের সর্বনিম্ন ১২ দল।
ড্রতে সবচেয়ে আকর্ষণীয় পুনর্মিলন হয়েছে লিভারপুল ও রিয়াল মাদ্রিদের।
যাদের মধ্যে সাম্প্রতিক বছরে বারবার দেখা হয়েছে ফাইনাল ও কোয়ার্টার ফাইনালে। একই সঙ্গে
তাদের গ্রুপে আছে ইন্টার মিলান ও অ্যাটলেটিকো মাদ্রিদ। এ গ্রুপটি এই রাউন্ডের ‘গ্রুপ
অব ডেথ’।
চেলসির জন্যও ড্রটা মোটেও সহজ হয়নি। তাদের প্রতিপক্ষের তালিকায় রয়েছে
বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ এবং ন্যাপোলির মতো ইউরোপিয়ান হেভিওয়েট ক্লাব। তিনটি শক্ত
প্রতিদ্বন্দ্বীই ইউরোপে চ্যাম্পিয়ন হয়েছে অতীতে।
আর্সেনালের গ্রুপও কঠিন। তাদের সামনে থাকছে বায়ার্ন মিউনিখ, ইন্টার
মিলান এবং পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপি।
ম্যানচেস্টার সিটি আবারও একই গ্রুপে পেয়েছে রিয়াল মাদ্রিদকে, সঙ্গে
আছে বরুশিয়া ডর্টমুন্ড ও গালাতাসারায়। বর্তমান কোচ গার্দিওলা এই কঠিন সূচি সামনে রেখে
নতুন মৌসুমের জন্য কৌশল সাজাতে শুরু করেছেন। অন্যদিকে, পিএসজি এবার তুলনামূলক সহজ প্রতিপক্ষ
পেয়েছে, যদিও চ্যাম্পিয়নস লিগে কখনও কিছুই সহজ থাকে না। বিশেষ করে এখন যেহেতু প্রতিটি
পয়েন্টই লিগ টেবিলে বড় ব্যবধান গড়ে দিতে পারে।
এবার চ্যাম্পিয়নস লিগের মঞ্চে এসেছে কয়েকটি নতুন মুখ, যারা ইউরোপিয়ান
ফুটবলে বড় ক্লাব না হলেও গত মৌসুমে ঘরোয়া লিগে দুর্দান্ত পারফর্ম করেই এই পর্যায়ে উঠেছে।
কাজাখস্তানের কাইরাত আলমাতি, সাইপ্রাসের পাফোস কিংবা নরওয়ের বডো/গ্লিম্টের মতো অপেক্ষাকৃত
ছোট ক্লাবগুলো এবার চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে জায়গা করে নিয়েছে। তাদের খেলায় দর্শকরা
যেমন দেখতে পাবেন ‘আন্ডারডগ’ গল্প, তেমনি বড় দলের জন্যও এগুলো হতে পারে বিপজ্জনক ম্যাচ।
এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে নেই লিওনেল মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদো।
যারা গত এক যুগ ধরে এই প্রতিযোগিতার পোস্টারবয় ছিলেন। তবে তাদের অনুপস্থিতিতেই জায়গা
করে নিচ্ছেন নতুন প্রজন্ম। ভিনিসিয়ুস জুনিয়র, হালান্ড, জুড বেলিংহ্যাম, বুয়েনো গার্নাচো,
জামাল মুসিয়ালার মতো তরুণ তারকারা।
প্রথম রাউন্ডের ম্যাচ শুরু হবে ১৬ সেপ্টেম্বর থেকে ২৮ জানুয়ারির শেষ
পর্যন্ত। এরপর ফেব্রুয়ারি থেকে শুরু হবে নকআউট পর্ব। ফাইনাল মাঠে গড়াবে ২০২৬ সালের
৩০ মে, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের পুসকাস অ্যারেনায়।
লিগ পর্বে দলের প্রতিপক্ষ:
পিএসজি : বায়ার্ন মিউনিখ (হোম), বার্সেলোনা (অ্যাওয়ে),
আতালান্তা (হোম), বায়ার লেভারকুজেন (অ্যাওয়ে), টটেনহ্যাম হটস্পার (হোম), স্পোর্তিং
সিপি (অ্যাওয়ে), নিউক্যাসল ইউনাইটেড (হোম), আথলেতিক বিলবাও (অ্যাওয়ে)
রিয়াল মাদ্রিদ : ম্যানচেস্টার সিটি (হোম),
লিভারপুল (অ্যাওয়ে), ইউভেন্তুস (হোম), বেনফিকা (অ্যাওয়ে), মার্সেই (হোম), অলিম্পিয়াকোস
(অ্যাওয়ে), মোনাকো (হোম) কাইরাত আলমাহতি (অ্যাওয়ে)
ম্যানচেস্টার সিটি : বরুশিয়া ডর্টমুন্ড (হোম),
রিয়াল মাদ্রিদ (অ্যাওয়ে), বায়ার লেভারকুজেন (হোম), ভিয়ারিয়াল (অ্যাওয়ে), নাপোলি (হোম),
বুদে/গ্লিম্ট (অ্যাওয়ে), গালাতাসারাই (হোম), মোনাকো (অ্যাওয়ে)
বায়ার্ন মিউনিখ : চেলসি (হোম), পিএসজি (অ্যাওয়ে),
ক্লাব ব্রুজ (হোম), আর্সেনাল (অ্যাওয়ে), স্পোর্তিং সিপি (হোম), পিএসভি আইন্দহোভেন
(অ্যাওয়ে), ইউনিয়ঁ সাঁ জিলোয়াজ (হোম), পাফোস (অ্যাওয়ে)
লিভারপুল : রিয়াল মাদ্রিদ (হোম), ইন্টার মিলান (অ্যাওয়ে),
আতলেতিকো মাদ্রিদ (হোম), আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট (অ্যাওয়ে), পিএসভি আইন্দহোভেন (হোম),
মার্সেই (অ্যাওয়ে), কারাবাগ (হোম), গালাতাসারাই (অ্যাওয়ে)
ইন্টার মিলান : লিভারপুল (হোম), বরুশিয়া
ডর্টমুন্ড (অ্যাওয়ে), আর্সেনাল (হোম), আতলেতিকো মাদ্রিদ (অ্যাওয়ে), স্লাভিয়া প্রাহা
(হোম), আয়াক্স (অ্যাওয়ে), কাইরাত আলমাহতি (হোম), ইউনিয়ঁ সাঁ জিলোয়াজ (অ্যাওয়ে)
চেলসি : বার্সেলোনা (হোম), বায়ার্ন মিউনিখ (অ্যাওয়ে),
বেনফিকা (হোম), আতালান্তা (অ্যাওয়ে), আয়াক্স (হোম), নাপোলি (অ্যাওয়ে), পাফোস (হোম),
কারাবাগ (অ্যাওয়ে)
বরুশিয়া ডর্টমুন্ড : ইন্টার মিলান (হোম), ম্যানচেস্টার
সিটি (অ্যাওয়ে), ভিয়ারিয়াল (হোম), ইউভেন্তুস (অ্যাওয়ে), বুদে/গ্লিম্ট (হোম), টটেনহ্যাম
হটস্পার (অ্যাওয়ে), আথলেতিক বিলবাও (হোম), কোপেনহেগেন (অ্যাওয়ে)
বার্সেলোনা : পিএসজি (হোম), চেলসি (অ্যাওয়ে),
আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট (হোম), ক্লাব ব্রুজ (অ্যাওয়ে), অলিম্পিয়াকোস (হোম), স্লাভিয়া
প্রাহা (অ্যাওয়ে), কোপেনহেগেন (হোম), নিউক্যাসল ইউনাইটেড (অ্যাওয়ে)