× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১ বলে ২২ শেফার্ডের!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫ ১৬:৫৯ পিএম

ক্যারিবিয়ান তারকা অলরাউন্ডার রোমারিও শেফার্ড

ক্যারিবিয়ান তারকা অলরাউন্ডার রোমারিও শেফার্ড

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ১৩তম ম্যাচে এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। ১টি বল থেকেই এসেছে ২২ রান।এমন বিরল ঘটনাটি গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স বনাম সেন্ট লুসিয়া কিংসের ম্যাচের।ওয়েস্ট ইন্ডিজের বোলার ওশানে থমাসের লেন্থ হারানো বোলিংয়ের সামনে রীতিমতো ব্যাটিংয়ে ঝড় তুলেছেন আরেক উইন্ডিজ রোমারিও শেফার্ড। 

ম্যাচের ১৫তম ওভারে বল করতে এসেছিলেন থমাস। তৃতীয় ডেলিভারিটি তিনি নো বল করেন। সেই বলে রান তুলতে না পারলেও ফ্রি হিট থেকে ছয় মারেন। ফ্রি হিট বলটিও নো হয়। আবার একটি ফ্রি হিট এবং আরও একটি ছয় মারেন শেফার্ড। ফ্রি হিট-এর তৃতীয় বলটিও নো হয়। সেই বলেও ছক্কা হাঁকান শেফার্ড। প্রতি বারই থমাসের পা ক্রিজের বাইরে পড়ায় আম্পায়ার নো বল দিয়েছেন। ফলে শেষ বলটি বৈধ ছিল।  বলটি শেষ করেছেন- নো, ওয়াইড, নো ৬, নো ৬, ৬। ১৫তম সেই ওভারে ওশানে থমাস দেন ৩৩ রান। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা