× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দীর্ঘমেয়াদে বিসিবির দায়িত্ব চান বুলবুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫ ২০:৫৩ পিএম

আপডেট : ২৫ আগস্ট ২০২৫ ২০:৫৪ পিএম

সরকার চাইলে তিনি দীর্ঘমেয়াদি দায়িত্ব পালন করতে চান বুলবুল

সরকার চাইলে তিনি দীর্ঘমেয়াদি দায়িত্ব পালন করতে চান বুলবুল

ফারুক আহমেদের বিদায়ের পর গত মে মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব গ্রহণ করেন সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব নিয়েই ঘোষণা দিয়েছিলেন, আগামী অক্টোবর পর্যন্ত টি-টোয়েন্টি ইনিংস খেলবেন। বিসিবির নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে আলোচনায় বুলবুল। বুলবুল নিজেও জানালেন, সরকার চাইলে তিনি দীর্ঘমেয়াদি দায়িত্ব পালন করতে চান।

বিসিবির আসন্ন নির্বাচন নিয়ে বুলবুল বলেন, ‘আমি তো বলেছি, কখনও নির্বাচন করব না। আমি কীভাবে নির্বাচন করব? নির্বাচন করতে যে রসদগুলো লাগে সেটা আমার নেই। আমি ফ্রি ফ্রি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে এসেছি। তারা যদি আমাকে কন্টিনিউ করে, থাকব, চেষ্টা করব।’

বুলবুল আরও যোগ করেন, ‘বিভ্রান্তি আছে অনেক। টি-টোয়েন্টি ক্রিকেট তো ১২০ বলে খেলতে হয়। সেটা তো দুই ওভারে শেষ হয়ে যায় না। সবকিছু নির্ভর করবে পরিস্থিতির ওপর। এখন লম্বা ইনিংস খেলার চেষ্টা করছি।’

নির্বাচনের বাকি এক মাস। গুঞ্জন উঠেছে, নির্ধারিত সময়ের মধ্যে বিসিবি নির্বাচন না-ও হতে পারে। এ-ব্যাপারে অভিষেক টেস্ট সেঞ্চুরিয়ান বুলবুল বলেছেন, ‘ক্রিকেট পরিচালনা পর্ষদের প্রায়োরিটি হচ্ছে ক্রিকেট চালানো। নির্বাচন চার বছর পরপর হয়। সময় যেহেতু চলে এসেছে, সেটা ঠিক সময়েই হবে। যারা পূর্ণ সদস্য আছে তাদের নির্বাচন নিয়ে কিন্তু আন্তর্জাতিক নিউজ হয় না। আমরাই সিরিয়াসলি নেই। আমাদের নির্বাচন কমিশন এবং আনুষঙ্গিক কাজ সেগুলো দ্রুত জানতে পারবেন।’

সভাপতি হিসেবে নিজের কাজের ছোট একটি উদাহরণ টেনে বুলবুল বলেন, ‘৩০ তারিখে যখন আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়, তখন সন্ধ্যা ৭টা। শেষ করতে করতে বাসায় গিয়েছি রাত ১২টায়। সকাল ৬টার সময় বসে আমি চার্ট রেডি করে ফেলেছি সারারাত বসে। এটা যখন তৈরি করেছি, তখন আমরা বোর্ডের সবাই একমত হয়েছি। বোর্ডের অনুমোদন নিয়েছি। সেটা নিয়ে কাজ করছি। সেটার কাজটি আল্লাহর রহমতে খুব সুন্দর এগিয়ে চলেছে। তার প্রতিচ্ছবি আজকে দেখতে পাচ্ছি। একটা ছোট ৮ বছরের বাচ্চাও এখানে ছিল।’

নিজের দায়িত্ব নিয়ে বোর্ড সভাপতি আরও বলেন, ‘আমার প্রধান কাজ হচ্ছে সেই ছেলে যেন ক্রিকেট খেলতে পারে, তার পথ আমরা কতটা মসৃণ করে দিতে পারছি, সেটাই মূল লক্ষ্য। সেই লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি মনে করে আমাকে আরেকটু সময় রাখবে, সেটা যেকোনো প্রক্রিয়ায় হোক, কেননা এই কাজটা আমি সবকিছু ছেড়ে দিয়ে এসেছি দেশের সেবা করতে। তাই আমি চালিয়ে যেতে চাই। যদি সবকিছু যদি স্থির থাকে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা