× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘মেনস্ এশিয়া কাপ ২০২৫’

বাংলাদেশ জাতীয় হকি দলের জার্সি উন্মোচন ও ফটোসেশন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫ ১৯:৪৭ পিএম

রাজধানীর বাংলাদেশ বিমান বাহিনী ফ্যালকন হলে ফটোসেশন ও জার্সি উন্মোচন করছেন বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন

রাজধানীর বাংলাদেশ বিমান বাহিনী ফ্যালকন হলে ফটোসেশন ও জার্সি উন্মোচন করছেন বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন

ভারতের বিহার রাজ্যে অনুষ্ঠিতব্য মেনস্ এশিয়া কাপ ২০২৫ হকি প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয় হকি দল অংশগ্রহণ করতে যাচ্ছে। আগামী ২৯ আগস্ট হতে ০৭ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত এ খেলা চলবে।

আজ রবিবার রাজধানীর বাংলাদেশ বিমান বাহিনী ফ্যালকন হলে জার্সি উন্মোচন এবং ফটোসেশন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন

চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, খেলোয়াড়দের শৃঙ্খলা, দলীয় সংহতি ও সমন্বয় অক্ষুন্ন রেখে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনুপ্রেরণা প্রদান করেন। তিনি এই টুর্নামেন্টে জাতীয় হকি দল ভালো ফলাফল অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ফেডারেশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ছাড়াও এশিয়ার আরো ০৭টি দলঃ ভারত, জাপান, চীন, কাজাখস্তান, মালয়েশিয়া, কোরিয়া, চাইনিজ তাইপে এই টুর্ণামেন্টে অংশগ্রহণ করছে। বাংলাদেশ বি গ্রুপে মালয়েশিয়া, কোরিয়া এবং চাইনিজ তাইপের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়া গ্রুপে রয়েছে ভারত, জাপান, চীন এবং কাজাখাস্তান। যুব বিশ্বকাপ এর প্রশিক্ষণ ক্যাম্পের পাশাপাশি এই টুর্নামেন্টে অংশগ্রহণ উপলক্ষ্যে গত ৯ আগস্ট হতে ২৬ আগস্ট পর্যন্ত মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা