× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় সামার অ্যাথলেটিকস

ট্র্যাকে পড়ে গেলেন ইমরানুর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫ ১৮:৪৩ পিএম

আপডেট : ২৪ আগস্ট ২০২৫ ২০:৫৫ পিএম

ট্র্যাকে পড়ে যাওয়ার পর স্ট্রেচারে করে মাঠ ছাড়ছেন ইমরানুর ফটো: আ. ই. আলীম

ট্র্যাকে পড়ে যাওয়ার পর স্ট্রেচারে করে মাঠ ছাড়ছেন ইমরানুর ফটো: আ. ই. আলীম

১৭তম জাতীয় সামার অ্যাথলেটিকসের সমাপনী দিনে ২০০ মিটার স্প্রিন্টে নামেন ইমরানুর রহমান। এদিন প্রায় ৫০ মিটার দৌড়ের পর হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ট্র্যাকে হোঁচট খেয়ে পড়েন একশ মিটারে দেশের দ্রুততম মানব। তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নেওয়া হয়। পরবর্তীতে রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশ নেভির হয়ে সামার অ্যাথলেটিকসে অংশ নেন ইমরানুর। নেভির পক্ষ থেকে জানানো হয়েছে, ইমরানুরকে এমআরআই করানো হবে। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন তিনি।

ইমরানুরের অনুপস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর তারেক রহমান নিজের সঙ্গে নিজেই লড়েছেন অনেকটা। ২২.০৪ সেকেন্ড টাইমিং নিয়ে ২০০ মিটারে স্বর্ণ জেতার অভিষেক করেছেন। ইমরানের মতো অ্যাথলেট থাকা সত্ত্বেও তার প্রথম হওয়ার বিশ্বাস ছিল, ‘ইমরান ভাইয়ের স্টেপিং ভালো। আমি চেষ্টা করেছি কার্ভে জোর দিতে। তিনি পুরো দৌড়ে থাকলেও আমি প্রতিদ্বন্দ্বিতা করতাম। আমার চ্যাম্পিয়ন হওয়ার আত্মবিশ্বাস ছিল।’

ইমরানুর গত ফেব্রুয়ারিতে ঢাকায় জাতীয় অ্যাথলেটিকসে অংশ নিতে পারেননি চোটের কারণে। ছিলেন লল্ডনে। সেখানেই চলেছে ফিরে আসার লড়াই। নিজেকে প্রস্তুত করতে একবার চীনেও গিয়েছিলেন। সবকিছুর পেছনে কারণ ছিল দেশের দ্রুততম মানবের মুকুট পুনরুদ্ধার করা, যেটি তিনি হারিয়েছেন গত ফেব্রুয়ারিতে ৪৮তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায়।

ইমরানুর ওই প্রতিযোগিতায় খেলতে পারেননি। তার অনুপস্থিতিতে দ্রুততম মানবের খেতাব ফিরে পান মোহাম্মদ ইসমাইল। তবে সামার অ্যাথলেটিকসের প্রথম দিনে ১০০ মিটার দৌড়ে ইমরানুরের সঙ্গে কেউ পেরে উঠলেন না। ৩২ বছর বয়সি এই স্প্রিন্টার আবার দেশের দ্রুততম মানব হলেন।

জাতীয় স্টেডিয়ামে ১৭তম জাতীয় সামার অ্যাথলেটিকসের প্রথম দিনে সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর ইমরানুরই। তিনি তার প্রতি প্রত্যশা মেটান। ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন সহজেই। দৌড় শেষ করতে তিনি সময় নেন ১০.৬৪ সেকেন্ড (ইলেকট্রনিক টাইমিং)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা