× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪৬ বছরেও ফাইফারের রেকর্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫ ১৫:৪২ পিএম

দক্ষিণ আফ্রিকার সাবেক লেগস্পিনার ইমরান তাহির

দক্ষিণ আফ্রিকার সাবেক লেগস্পিনার ইমরান তাহির

২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন দক্ষিণ আফ্রিকার লেগস্পিনার ইমরান তাহির। বয়স এখন ৪৬ ছাড়িয়েছে, তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে এখনও আনুষ্ঠানিক বিদায় জানাননি তিনি। ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন এই অভিজ্ঞ স্পিনার। প্রোটিয়া এই তারকার কাছে সম্ভবত বয়সটা কেবলই সংখ্যা! টি-টোয়েন্টি ক্যারিয়ারে এখন পর্যন্ত পাঁচবার ৫ উইকেট শিকার করেছেন । এর মধ্যে তিনটাই এসেছে বয়সের কোটা ৪২ পার করার পর।

সাম্প্রতিক ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) দুর্দান্ত এক কীর্তি গড়েছেন তাহির। শনিবার ভোরে ২১ রানে ৫ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে নিজের সেরা বোলিং ফিগার তুলে নেন। ৪৬ বছর ১৪৮ দিন বয়সে এই কীর্তির মধ্য দিয়ে তিনি টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ বয়সে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন। তালিকায় শীর্ষে রয়েছেন মালাওয়ির মোয়াজ্জেম আলি বেগ, যিনি ২০০৪ সালে ক্যামেরুনের বিপক্ষে ২২ রানে ৫ উইকেট নিয়েছিলেন।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি তাহিরের পঞ্চম ফাইফার। এই তালিকায় তার পাশে রয়েছেন সাকিব আল হাসান, শাহিন আফ্রিদি, লাসিথ মালিঙ্গা ও ভুবনেশ্বর কুমার। ফাইফারের রেকর্ডে সবার শীর্ষে ডেভিড ভিসা। তিনিই একমাত্র ফরম্যাটটিতে ৭ বার ফাইফার নিয়েছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা