প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫ ১৫:৪২ পিএম
দক্ষিণ আফ্রিকার সাবেক লেগস্পিনার ইমরান তাহির
২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন দক্ষিণ আফ্রিকার লেগস্পিনার ইমরান তাহির। বয়স এখন ৪৬ ছাড়িয়েছে, তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে এখনও আনুষ্ঠানিক বিদায় জানাননি তিনি। ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন এই অভিজ্ঞ স্পিনার। প্রোটিয়া এই তারকার কাছে সম্ভবত বয়সটা কেবলই সংখ্যা! টি-টোয়েন্টি ক্যারিয়ারে এখন পর্যন্ত পাঁচবার ৫ উইকেট শিকার করেছেন । এর মধ্যে তিনটাই এসেছে বয়সের কোটা ৪২ পার করার পর।
সাম্প্রতিক ক্যারিবীয়
প্রিমিয়ার লিগে (সিপিএল) দুর্দান্ত এক কীর্তি গড়েছেন তাহির। শনিবার ভোরে ২১ রানে ৫
উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে নিজের সেরা বোলিং ফিগার তুলে নেন। ৪৬ বছর ১৪৮ দিন বয়সে এই
কীর্তির মধ্য দিয়ে তিনি টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ বয়সে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড
গড়েছেন। তালিকায় শীর্ষে রয়েছেন মালাওয়ির মোয়াজ্জেম আলি বেগ, যিনি ২০০৪ সালে ক্যামেরুনের
বিপক্ষে ২২ রানে ৫ উইকেট নিয়েছিলেন।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে
এটি তাহিরের পঞ্চম ফাইফার। এই তালিকায় তার পাশে রয়েছেন সাকিব আল হাসান, শাহিন আফ্রিদি,
লাসিথ মালিঙ্গা ও ভুবনেশ্বর কুমার। ফাইফারের রেকর্ডে সবার শীর্ষে ডেভিড ভিসা। তিনিই
একমাত্র ফরম্যাটটিতে ৭ বার ফাইফার নিয়েছিলেন।