প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫ ১৫:১৫ পিএম
শেষ মুহূর্তে হাইজ্যাক, আর্সেনালের নতুন চমক এবেরেচি এজে! ছবি: গেটিইমেজ
ট্রান্সফার মার্কেটে নাটকীয় মোড় বরাবরই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এবারের চমক দেখাল আর্সেনাল। দীর্ঘদিন ধরে টটেনহ্যাম হটস্পার যে খেলোয়াড়কে নিজেদের করে তোলার পরিকল্পনায় ব্যস্ত ছিল, শেষ মুহূর্তে সেই এবেরেচি এজেকে ‘হাইজ্যাক’ করে নিল তাদেরই নগর প্রতিদ্বন্দ্বী আর্সেনাল।
ক্রিস্টাল প্যালেসের
এই ইংলিশ মিডফিল্ডারকে নিয়ে টটেনহ্যাম এবং প্যালেসের মধ্যে আলোচনার অগ্রগতি এতটাই পোক্ত
ছিল যে, প্রায় নিশ্চিত ধরে নেওয়া হচ্ছিল, নতুন মৌসুমে এজেকে সাদা জার্সিতে দেখা যাবে।
গত বুধবার সকালেও চুক্তির নথিপত্র তৈরি করছিল টটেনহ্যাম। খেলোয়াড়ের সঙ্গে ব্যক্তিগত
চুক্তিও ছিল প্রায় চূড়ান্ত। সবই ছিল শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষায়।
তবে দুপুর গড়াতে
না গড়াতেই পরিস্থিতি একেবারে পাল্টে যায়। হাঁটুর চোটে কাই হাভার্টজের দীর্ঘমেয়াদি অনুপস্থিতির
শঙ্কায় পড়ে যায় আর্সেনাল। মধ্যমাঠে সৃজনশীলতার ঘাটতি কাটাতে দ্রুত বিকল্প খুঁজে নেয়
গানাররা। হঠাৎ করেই তারা সরাসরি যোগাযোগ করে এবেরেচি এজের সঙ্গে। খেলোয়াড়ের সম্মতি
পাওয়ার পরই তারা যোগাযোগ করে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে।
প্রথম প্রস্তাবেই
বাজিমাত করে আর্সেনাল। ৬০ মিলিয়ন পাউন্ডের সঙ্গে ৭ মিলিয়ন পাউন্ডের পারফরম্যান্স ভিত্তিক
বোনাস (অ্যাড-অনস) যোগ করে মোট ৬৭ মিলিয়ন পাউন্ড, যা প্রায় ৯১ মিলিয়ন মার্কিন ডলারে
রূপান্তর হয়। এই মোটা অঙ্কের প্রস্তাবের মুখে প্যালেস আর আপত্তি করেনি। যদিও চূড়ান্ত
চুক্তিপত্রে এখনও সই হয়নি, তবে আর্সেনাল ও প্যালেস উভয়ের পক্ষ থেকেই বার্তা পরিষ্কার
এবেরেচি এজে এখন লন্ডনের লাল-সাদা শিবিরের সদস্য হতে চলেছেন।
সাম্প্রতিক বছরগুলোয়
ক্রিস্টাল প্যালেসের অন্যতম সেরা পারফরমার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ২৬ বছর
বয়সি এজে। ড্রিবলিং, ভিশন ও আক্রমণাত্মক মধ্যমাঠে অসাধারণ উপস্থিতির জন্য তিনি এখন
ইংল্যান্ড জাতীয় দলেও নজরকাড়া নাম। এমন একজন প্রতিভাবান ফুটবলারকে শেষ মুহূর্তে ছিনিয়ে
এনে শুধু টটেনহ্যামের জন্য আফসোস বটেই। ফুটবল বিশ্বে এখন প্রায় নিশ্চিত যে, এবেরেচি
এজে পরবর্তী মৌসুমে আর্সেনালের জার্সিতেই মাঠ মাতাবেন।