× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপে বাংলাদেশ-ভারতের ভেন্যু পরিবর্তন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ আগস্ট ২০২৫ ১৬:৪৯ পিএম

বিশ্বকাপে বাংলাদেশ-ভারতের ভেন্যু পরিবর্তন

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর থেকে ভারতের মাটিতে শুরু হচ্ছে নারীদের ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর। প্রায় এক মাসব্যাপী চলবে এই ক্রিকেট মহাযজ্ঞ, যার পর্দা নামবে ২ নভেম্বর। আট দলের অংশগ্রহণে আয়োজিত এবারের আসরের জন্য নির্ধারিত ছিল পাঁচটি ভেন্যু, যার মধ্যে একটি ছিল বেঙ্গালুরুর ঐতিহ্যবাহী এম চিন্নাস্বামী স্টেডিয়াম। তবে শেষ মুহূর্তে ওই ভেন্যু থেকে সরিয়ে নেওয়া হয়েছে পাঁচটি গুরুত্বপূর্ণ ম্যাচ। এ ম্যাচ গুলো হবে নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে।

বেঙ্গালুরুর ভেন্যু বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়ে আইপিএলের ফাইনালে উদযাপনকে কেন্দ্র করে। আইপিএল শেষে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর দলের শিরোপা উদ্‌যাপন চলাকালীন স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে প্রাণ হারান অন্তত ১১ জন। ঘটনার পর স্টেডিয়ামের নিরাপত্তা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠে। নিরাপত্তাজনিত শঙ্কার কারণে শুধু ঘরোয়া ক্রিকেট নয়, আন্তর্জাতিক পর্যায়ের ম্যাচ থেকেও বেঙ্গালুরুকে আপাতত বাদ দেওয়া হয়েছে।

এর ফলে চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা অন্তত পাঁচটি ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। এর মধ্যে রয়েছে ২৬ অক্টোবরের বাংলাদেশ-ভারত লড়াই, ২৩ অক্টোবরের ভারত-নিউজিল্যান্ড ম্যাচ ও ৩০ অক্টোবরের দ্বিতীয় সেমিফাইনাল। এ ছাড়া উদ্বোধনী ম্যাচ ভারত-শ্রীলঙ্কা এবং ৩ অক্টোবরের ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচও বেঙ্গালুরুর বদলে এখন অনুষ্ঠিত হবে গুয়াহাটির বর্ষাপাড়া এসিএ স্টেডিয়ামে।

ভেন্যু পরিবর্তনের তালিকায় আরও রয়েছে ১১ অক্টোবরের ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচ, যেটি আগেই নির্ধারিত ছিল গুয়াহাটিতে, তবে এখন তা সরিয়ে নেওয়া হয়েছে শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। উল্লেখ্য, পাকিস্তান দল নিরপেক্ষ ভেন্যু হিসেবে বিশ্বকাপ খেলবে কলম্বোতেই। যদিও তারা ফাইনালে না উঠলে, তাদের একটি ম্যাচ হওয়ার কথা ছিল বেঙ্গালুরুতে। এখন সেই ম্যাচটিও স্থানান্তরিত হয়েছে।

প্রতিযোগিতাটির বাকি চারটি ভেন্যু অপরিবর্তিত রয়েছেগুয়াহাটির এসিএ স্টেডিয়াম, ইন্দোরের হোলকার স্টেডিয়াম, ভিশাখাপত্তনমের এসিএ-ভিডিসিএ স্টেডিয়াম এবং শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়াম।

 

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচসূচি (খেলা শুরু বিকেল সাড়ে ৩টায়)

সময়

ম্যাচ

ভেন্যু

২ অক্টোবর

বাংলাদেশ-পাকিস্তান

কলম্বো

৭ অক্টোবর

বাংলাদেশ-ইংল্যান্ড

গুয়াহাটি

১০ অক্টোবর

বাংলাদেশ-নিউজিল্যান্ড

গুয়াহাটি

১৩ অক্টোবর

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা

ভাইজাগ

১৬ অক্টোবর

বাংলাদেশ-অস্ট্রেলিয়া

ভাইজাগ

২০ অক্টোবর

বাংলাদেশ-শ্রীলঙ্কা

নাভি মুম্বাই

২৬ অক্টোবর

বাংলাদেশ-ভারত

নাভি মুম্বাই

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা