× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমিরের ৪০০ উইকেটের মাইলফলক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ আগস্ট ২০২৫ ১৪:৪৬ পিএম

পাকিস্তানের সাবেক বাঁহাতি পেসার মোহাম্মদ আমির  ছবি: গেটিইমেজ

পাকিস্তানের সাবেক বাঁহাতি পেসার মোহাম্মদ আমির ছবি: গেটিইমেজ

টি-টোয়েন্টি ক্রিকেটে বল হাতে নতুন এক মাইলফলকে পৌঁছেছেন মোহাম্মদ আমির। সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলতে নেমে নিজের ক্যারিয়ারের ৪০০তম উইকেট শিকার করেন পাকিস্তানের এই বাঁহাতি পেসার। এ অর্জনের মধ্য দিয়ে তিনি পাকিস্তানের ইতিহাসে মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এ মাইলফলক অর্জন করেন।

অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের বিপক্ষে ম্যাচে এই কীর্তি গড়েন আমির। ক্যারিবিয়ানের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৪ ওভার বল করে মাত্র ১ উইকেট পান তিনি, তবে সেটিই ছিল তার জন্য ঐতিহাসিক। ফ্যাবিয়ান অ্যালেনকে ফেরানোর মধ্য দিয়েই পূর্ণ হয় তার ৪০০ উইকেট।

৩৪৩তম টি-টোয়েন্টি ম্যাচে এসে এমন একটি অর্জনে পৌঁছান আমির, যা আজ পর্যন্ত খুব কম বোলারই ছুঁতে পেরেছেন। বর্তমানে টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় তিনি নবম স্থানে অবস্থান করছেন।

পাকিস্তানের হয়ে এই তালিকায় শীর্ষে রয়েছেন ওয়াহাব রিয়াজ। ৩৪৮ ম্যাচে ৪১৩ উইকেট নিয়ে তিনি দেশের ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারি। তার ঝুলিতে রয়েছে তিনটি পাঁচ উইকেট নেওয়ার কীর্তি এবং ইকোনমি রেট ৭.৫৪

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা