× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিপিএলে অভিষেক রিজওয়ানের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ আগস্ট ২০২৫ ১৭:১৮ পিএম

আপডেট : ২১ আগস্ট ২০২৫ ১৭:২২ পিএম

সিপিএলে অভিষেক  রিজওয়ানের

আসরের মাঝপথে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) পেল নতুন চমক। পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এবার টুর্নামেন্টে প্রথমবারের মতো যোগ দিচ্ছেন সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস দলে। আফগানিস্তানের ফাস্ট বোলার ফজলহক ফারুকির পরিবর্তে স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার

মূলত জাতীয় দলের খেলার কারণেই সিপিএল ছাড়তে হয়েছে ফারুকিকে। আরব আমিরাতের বিপক্ষে সিরিজ খেলতে দেশের হয়ে ফিরছেন তিনি। তার শূন্যস্থান পূরণে সেন্ট কিটস দলে যুক্ত হয়েছেন রিজওয়ান, যা দলটির ব্যাটিং লাইনআপে বাড়তি ভারসাম্য ও শক্তি যোগ করবে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এশিয়া কাপ ও ত্রিদেশীয় সিরিজ থেকে রিজওয়ানকে বাদ দেওয়ার পর, বিদেশি লিগে খেলার ছাড়পত্র পেয়েছেন তিনি। সব ঠিক থাকলে, ২২ আগস্ট বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে সিপিএলে অভিষেক হবে তার।

এই প্রথমবার সিপিএলে খেলতে যাচ্ছেন মোহাম্মদ রিজওয়ান। এর মাধ্যমে সিপিএলে অংশ নেওয়া পাকিস্তানি ক্রিকেটারদের তালিকায় নতুন নাম হিসেবে যুক্ত হলেন তিনি। সেন্ট কিটস দলে আগেই রয়েছেন পাকিস্তানের দুই তরুণ পেসার নাসিম শাহ ও আব্বাস আফ্রিদি।

তবে রিজওয়ানের এই চুক্তির মাধ্যমে পূর্ণ হলো পিসিবির নির্ধারিত সীমা। পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটাররা বছরে সর্বোচ্চ দুটি বিদেশি টি-টোয়েন্টি লিগে খেলার অনুমতি পান। এর আগে রিজওয়ান অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলেছেন। ফলে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত আর কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিতে পারবেন না তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা