× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিজেকে নিয়ে গর্বিত সালাহ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ ২০:৩৯ পিএম

আপডেট : ২০ আগস্ট ২০২৫ ২০:৪০ পিএম

‘মিসর থেকে উঠে আসা একজন মানুষ আজ ইউরোপের সর্বোচ্চ পর্যায়ে ইতিহাস গড়েছে। এটি এমন কিছু, যা আমাকে গর্বিত করেছে।’- নিজেকে নিয়ে সালাহর মন্তব্য ছিল ঠিক এমনই

‘মিসর থেকে উঠে আসা একজন মানুষ আজ ইউরোপের সর্বোচ্চ পর্যায়ে ইতিহাস গড়েছে। এটি এমন কিছু, যা আমাকে গর্বিত করেছে।’- নিজেকে নিয়ে সালাহর মন্তব্য ছিল ঠিক এমনই

২০২৪-২৫ ইংলিশ প্রিমিয়ার লিগ যতটা ছিল লিভারপুলের, তার চেয়েও বেশি মোহাম্মদ সালাহর। আসরে ৩৮ ম্যাচে ১৮ অ্যাসিস্টের পাশাপাশি ২৯ বার প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন মিসরীয় তারকা। ইএফএলের পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়নস লিগেও সমবিচরণ ছিল তার। যার কারণে আগেই জিতে নেন প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলার এবং ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের সেরা খেলোয়াড়ের পুরস্কার।

মোহাম্মদ সালাহ এবার জিতলেন প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন (পিএফএ) বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। পিএফএ অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠানে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দেওয়া হয় মিসরের লিভারপুলের ২৯ বর্ষী ফরোয়ার্ডের হাতে। প্রথম খেলোয়াড় হিসেবে এই পুরস্কারটি তিনবার জিতলেন তিনি। এর আগে ২০১৮ ও ২০২২ সালে ভূষিত হন এই স্বীকৃতিতে। এই অর্জনের মধ্য দিয়ে সালাহ দুবার করে পুরস্কার জেতা ক্রিশ্চিয়ানো রোনালদো, থিয়েরি অঁরি এবং গ্যারেথ বেলসহ আরও ছয়জন তারকাকে ছাড়িয়ে গেলেন। আর বর্ষসেরা হওয়ার পথে সতীর্থ আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেজ, নিউ ক্যাসলের আলেকজান্ডার ইসাক, চেলসির কোল পালমার ও আর্সেনালের ডেক্লান রাইসকে পেছনে ফেলেন সালাহ। 

সালাহর ইতিহাস গড়ার দিনে পিএফএ-এর বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার জিতেছেন অ্যাস্টন ভিলার মিডফিল্ডার মরগান রজার্স। ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে অবদান ও অর্জনের জন্য পিএফএ মেরিট পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের সাবেক কোচ গ্যারেথ সাউথগেট। এর স্টিভেন জেরার্ড, ডেভিড ব্যাকহাম, ওয়েন রুনি, গ্যারেথ বেলের মতো তারকা ফুটবলাররাও জিতেছেন তরুণ খেলোয়াড়ের পুরস্কার। তাদের পথ ধরে সাফল্যময় ক্যারিয়ার গড়তে চান রজার্স।

মেয়েদের ফুটবলে পিএফএ বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন আর্সেনালের মিডফিল্ডার মারিওনা কালদেন্তে। আর তরুণ ফুটবলার নির্বাচিত হয়েছেন তারই সতীর্থ অলিভিয়া স্মিথ। পুরস্কার পাওয়ার পর প্রতিক্রিয়ায় সালাহ বলেন, ‘আমি নিজের দিকে তাকালাম। মিসর থেকে উঠে আসা একজন মানুষ আজ ইউরোপের সর্বোচ্চ পর্যায়ে ইতিহাস গড়েছে। এটি এমন কিছু, যা আমাকে গর্বিত করেছে।’

পুরস্কার গ্রহণের সময় ক্লাব নিয়েও প্রশ্নের সম্মুখীন হন সালাহ। তাকে প্রশ্ন করা হয় লিভাপুলের নতুন রিক্রুট নিয়েও। এবারের দলবদলে প্রায় ২৭০ মিলিয়ন পাউন্ড খরচ করেছে অল রেডসরা। তরুণদের ভেড়ানোর পাশাপাশি তারা ছেড়ে দিয়েছে নুনেজের মতো তারকাদের। এতে দল আগের চেয়ে শক্তিশালী হবে কি না। সালাহ বলেন, ‘আপনি হ্যাঁ বা না সরাসরি বলতে পারবেন না; বিষয়টা জটিল। আমরা খুব ভালো প্রতিভা দলে এনেছি, আবার কিছু দুর্দান্ত খেলোয়াড়কে ছেড়েও দিয়েছি। আর আপনি জানেন আমাদের এক সতীর্থের সঙ্গে কী ঘটেছে।’

সালাহ যোগ করেন, ‘নতুন ফুটবলারদের অভিজ্ঞতা প্রয়োজন। কারণ তারা এর আগে লিভারপুলে খেলেনি। লিভারপুল অনেকের জন্য সহজ নয়। ক্লাবের মিডিয়া কাভারেজ আর সবকিছু মিলিয়ে তরুণদের জন্য বিরাট চাপ তৈরি ভার্জিল, আমি এবং দলের অন্যান্য যারা আছি, সবাই মিলে চেষ্টা করব অভিজ্ঞতা শেয়ার করার।’

 কে কোন পুরস্কার পেলেন

বর্ষসেরা পুরুষ  : মোহাম্মদ সালাহ (লিভারপুল)

বর্ষসেরা নারী  : মারিওনা কালদেন্তেই (আর্সেনাল)

বর্ষসেরা তরুণ পুরুষ  : মরগান রজার্স (অ্যাস্টন ভিলা)

বর্ষসেরা তরুণ নারী  : অলিভিয়া স্মিথ (আর্সেনাল)

চ্যাম্পিয়নশিপ বর্ষসেরা  : জেমস ট্র্যাফোর্ড (বার্নলি)

লিগ ওয়ান বর্ষসেরা  : রিচার্ড কোনে (উইকোম্বে ওয়ান্ডার্স)

 লিগ টু বর্ষসেরা : মাইকেল চিক (ব্রমলি)

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা