× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রিমিয়ার লিগ

জয়ে শুরু আলোনসো অধ্যায়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ ২০:৩৫ পিএম

তারুণ্য নির্ভর দল নিয়ে স্বপ্ন ভুনছেন আলানসো

তারুণ্য নির্ভর দল নিয়ে স্বপ্ন ভুনছেন আলানসো

ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু রিয়াল মাদ্রিদের। একই সঙ্গে বার্নাব্যুতে জাবি আলসো অধ্যায় শুরু। জয় রঙিন তাদের যাত্রা। গত মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় হাতের তালুর মতো চেনা সান্তিয়োগ বার্নাব্যুতে ১-০ ব্যবধানে জয় তোলে লস ব্লাঙ্কোসরা।

২০২৪-২৫ মৌসুম ভুলে যাওয়ার মতো ঘটনা ঘটে রিয়ালের। কিলিয়ান এমবাপেরা ট্রফিশূন্য মৌসুম শেষ করেন। এর জেরে দীর্ঘদিনের পরীক্ষিত কোচ কার্লো আনচেলত্তির বিদায় ঘণ্টা বাজে, স্থলাভিষিক্তকরণ হন ক্লাবের সাবেক সেন্ট্রাল মিডফিল্ডার আলোনসো । তার আগমনের পরই বেশ কিছু তরুণ মুখের সন্ধান লক্ষ করা যায়।

মৌসুমের প্রথম ম্যাচে বোর্নমাউথ থেকে আনা স্প্যানিশ সেন্টারব্যাক ডিন হাউসেনকে শুরুর একাদশে রাখে রিয়াল। বেনফিকা থেকে আসা ডিফেন্ডার আলভারো কারেরাসাও খেলেন শুরু থেকে। আর রিভার প্লেট থেকে আর্জেন্টাইন প্লে-মেকার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে শুরু থেকে দেখা না গেলেও বদলি নেমে অবস্থানের জানান দেন।

এদিন রেফারির বাঁশির সঙ্গে সঙ্গে আক্রমণে ঝাঁপিয়ে পড়ে রিয়াল। হাউসেন-ট্রেন্ট আলেকজান্ডার, মিলাতো ও কারেরাসাদের দিয়ে গড়া শক্ত ডিফেন্স ভেদ করা তো দূরের কথা নিজেদের অর্ধে হাবুডুবু খেয়েছে ওসাসুনা। প্রথমার্ধে মোট ৭৮ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল রিয়াল। যদিও কাঙ্ক্ষিত গোলমুখ খুলতে পারেনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে অর্থাৎ ৫০ মিনিটে ওসাসুনার বক্সে ফাউলের শিকার হন এমবাপে। সেখান থেকে মৌসুমের প্রথম গোল আদায় করেন ফ্রান্সের নম্বর টেন। আর এটাই ম্যাচের একমাত্র গোল। আধিপত্য বিস্তার করে খেললেও ভিনিসিয়ুস জুনিয়র-ব্রাহিম দিয়াজরা আদায় করতে পারেননি আর কোনো গোল।

প্রথমার্ধে রিয়াল একচেটিয়া আধিপত্য দেখালেও দ্বিতীয়ার্ধে তা কিছুটা হ্রাস পায়। প্রতিশোধের নেশায় মত্ত থাকা সফরকারীরা এ সময় ভুল করতে থাকেন। বিশেষ করে যোগ করা সময়ে (৯৪ মিনিট) লাল কার্ড দেখেন ব্রেটনস। তৃতীয় মিনিটে গার্সিয়াকে ফাউল করে লাল কার্ড দেখেন তিনি। ১০ জনের দলে পরিণত হয়ে সব আশা শেষ হয়ে যায় ওসাসুনার। আর টানা ১৭ মৌসুম ধরে লা লিগায় প্রথম ম্যাচে না হারার রেকর্ড ধরে রাখল রিয়ালÑ ১২ জয়, ৫ ড্র।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা