প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ ১৭:৪৬ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৫ ১৯:২৬ পিএম
দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। আগামী
মাসেই মাঠে গড়াবে এ টুর্নামেন্ট। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এ টুর্নামেন্টে লড়াই করতে নামার
আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া
এ সিরিজের টাইগারদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।
আসন্ন টি-টোয়েন্টি সিরিজ খেলতে
আগামী ২৬ আগস্ট বাংলাদেশে পা রাখবে নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দল। স্বাগতিকদের বিপক্ষে
তিন ম্যাচের এই সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ডাচ ক্রিকেট বোর্ড। যেখানে নেতৃত্বে
থাকছেন দলের অভিজ্ঞ ক্রিকেটার স্কট এডওয়ার্ডস।
সূচি অনুযায়ী, সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট। বাকি দুটি ম্যাচ মাঠে গড়াবে ১ ও ৩ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এদিকে ডাচদের বিপক্ষে এ সিরিজের
জন্য এখনো দল ঘোষণা করেনি বাংলাদেশ। এশিয়া কাপের জন্য আগেই ২৫ সদস্যের প্রাথমিক দল
দিয়েছিল বিসিবি। সেই দল থেকেই আসন্ন সিরিজ ও এশিয়া কাপের দল দেওয়া হবে ।
নেদারল্যান্ডস স্কোয়াড :
ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, অনিল নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়া ক্রস, সাকিব জুলফিকার, রায়ান ক্লেইন, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকিরেন, শারিজ আহমদ, বেন ফ্লেচার এবং ড্যানিয়েল ডোরাম।
টিম ম্যানেজমেন্ট :
রায়ান কুক (প্রধান কোচ), রায়ান
ভ্যান নিকার্ক (সহকারী কোচ), হেইনো কুন (সহকারী কোচ), ডিন মুনসামি (এস অ্যান্ড সি কোচ),
লোরেঞ্জো মেয়ার (ফিজিওথেরাপিস্ট), ডেভি বাক্কার (টিম ম্যানেজার), কোরেভ রুটগার্স (মিডিয়া
ম্যানেজার)।