× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইসিসি

র‍্যাঙ্কিংয়ের শীর্ষে মহারাজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ ১৭:০৩ পিএম

দক্ষিণ আফ্রিকার বাঁহাতি এই স্পিনার কেশব মহারাজ      ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বাঁহাতি এই স্পিনার কেশব মহারাজ ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারসেরা বোলিং করে যেন নিজেই নিজের ভাগ্য বদলে দিলেন কেশব মহারাজ। দক্ষিণ আফ্রিকার বাঁহাতি এই স্পিনার আইসিসির ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে উঠে এসেছেন এক নম্বরে। বুধবার প্রকাশিত আইসিসির সাপ্তাহিক হালনাগাদে শ্রীলঙ্কার মাহিশ থিকশানাকে পেছনে ফেলে শীর্ষে জায়গা করে নেন তিনি।

কের্নসে মঙ্গলবার সিরিজের প্রথম ওয়ানডেতে দুর্দান্ত বোলিং করেন মহারাজ। অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ ধসিয়ে মাত্র ৩৩ রান খরচায় শিকার করেন ৫ উইকেট। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিং পারফরম্যান্স। এই নৈপুণ্যের সুবাদে র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ৬৮৭ রেটিং নিয়ে বোলারদের শীর্ষে উঠেছেন তিনি। এতে করে এক ধাপ করে নিচে নেমে গেছেন থিকশানা ও ভারতের কুলদিপ ইয়াদাভ।

২০২৩ সালের নভেম্বরে প্রথমবার শীর্ষস্থানে উঠেছিলেন মহারাজ। ২১ মাস পর ফের ফিরে পেলেন সেই স্বপ্নের জায়গা। এর মধ্যেও ধারাবাহিকভাবে টানা সেরা পাঁচে নিজের অবস্থান ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ এই স্পিনার।

এছাড়া বোলারদের তালিকায় উন্নতি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের জেডেন সিলস (১৭ ধাপ এগিয়ে ১৯তম) ও রস্টোন চেজ (৭ ধাপ এগিয়ে ৬৭তম), পাকিস্তানের আবরার আহমেদের (১৮ ধাপ এগিয়ে যৌথভাবে ৪৩তম)। 

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম (৪ ধাপ এগিয়ে ২১তম) ও টেম্বা বাভুমা ৫ ধাপ এগিয়ে ২৩তম), অস্ট্রেলিয়া মিচেল মার্শ (৬ ধাপ এগিয়ে ৫২তম), ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ (২ ধাপ এগিয়ে সপ্তম)।

এছাড়া টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠেছেন দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস। অস্ট্রেলিয়ার দুই অভিজ্ঞ ব্যাটার মিচেল মার্শ (৪ ধাপ এগিয়ে ২৫) ও গ্লেন ম্যাক্সওয়েলও (১০ ধাপ এগিয়ে ৩০তম) উন্নতি করেছেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা