বিশ্বকাপ বাছাই
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫ ২১:৫৭ পিএম
দক্ষিণ আমেরিকা অঞ্চলে পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছে আর্জেন্টিনা। ১০ দলের ১৬ ম্যাচে আলবেসেলিস্তাদের পয়েন্ট ৩৫। বাছাই পর্বে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের আরও দুটি ম্যাচ রয়েছে। লিওনেল স্কালোনির দল আগামী ৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোরে ভেনেজুয়েলার মুখোমুখি হবে। চার দিন বিরতির পর ১০ সেপ্টেম্বর বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে আকাশি-সাদা জার্সিধারীদের প্রতিপক্ষ ইকুয়েডর।
বাছাইয়ের শেষ ম্যাচ দুটির জন্য ৩১ জনের প্রাথমিক
স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। মেসিকে স্কোয়াডে রেখে
নতুন মুখ হিসেবে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের স্ট্রাইকার হোসে মানুয়েল লোপেজকে ডেকেছেন
স্কালোনি।
লাৎসিও স্ট্রাইকার ভালেন্তিন কাস্তেয়ানোসের জায়গায়
স্কোয়াডে ডাক পেয়েছেন লোপেজ। এনজো ফার্নান্দেজ, নিকো দমিনগেজ ও ভালেন্তিন বার্কোর জায়গায়
ডাক পেয়েছেন হুলিও সোলের, অ্যালান ভারেলা ও ভালেন্তিন কারবোনি।
গত জুনে কলম্বিয়ার বিপক্ষে লাল কার্ড দেখা ফার্নান্দেজ
নিষেধাজ্ঞার কারণে স্কোয়াডে জায়গা পাননি।
ম্যানচেস্টার সিটির ১৯ বছর বয়সি অ্যাটাকিং মিডফিল্ডার
ক্লদিও এচেভেরিকেও স্কোয়াডে রেখেছেন স্কালোনি। চোট কাটিয়ে উঠতে না পারায় পাওলো দিবালাও
ডাক পাননি। রিয়াল মাদ্রিদের ১৮ বছর বয়সি মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে অবশ্য
স্কোয়াডে রেখেছেন স্কালোনি।
স্কোয়াড
গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ, হেরেনিমো রুলি,
ওয়াল্টার বেনিতেজ।
ডিফেন্ডার : ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি,
নাহুয়েল মলিনা, হুয়ান ফয়েথ, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো,
মার্কাস আকুনিয়া, জুলিও সোলার, গঞ্জালো মন্টিয়েল।
মিডফিল্ডার : লেয়ান্দ্রো পারেদেস, নিকোলাস পাজ,
এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো ডি পল, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, ক্লাদিও এচেভেরি,
ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, ভ্যালেন্টাইন কার্বোনি, অ্যালান ভারেলা, অ্যালিক্সেস ম্যাক
অ্যালিস্টার।
ফরোয়ার্ড : লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো
মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেস, গিলিয়ানো সিমিওনে, আনহেল কোরেয়া, হোসে ম্যানুয়েল লোপেজ।