টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫ ১৯:২২ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৫ ২০:০৬ পিএম
টপ এন্ড টি-টোয়েন্টি
সিরিজে প্রথম তিন ম্যাচের দুটিতে হেরেছিল বাংলাদেশ 'এ' দল। পরের ধাপে খেলতে হলে আজকে
টেরিটোরি স্ট্রাইর্কের বিপক্ষে জয় খুবই গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশর জন্য।অবশেষে অস্ট্রেলিয়ার
দলটিকে ২২ রানে হারিয়ে আবারো জয়ে ফিরেছে বাংলাদেশ। হার-জয়-হার-জয় নিয়ে অর্থাৎ দুই জয়ে
চার পয়েন্ট নিয়ে টুর্নামেন্টে এখনো টিকে আছে বাংলাদেশ।
ডারউইনে টস হেরে আগে
ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে বাংলাদেশ এ
দল। বাংলাদেশের দুই ওপেনার শুরুতেই আক্রমনত্মক ব্যাটিংয়ে মনোনিবেশ ছিলেন। নাঈম করেছেন
১১বলে ২৫ ও জিসান আলম করেছেন ২৩ বলে ৩০। ওডিআই মেজাজে কেলে ৪০ বলে ৪১ রান করেছেন আফিফ হোসেন। এ ছাড়া নুরুল
হাসান সোহানের ব্যাট থেকে এসেছে ২৩ বলে ৩৫ রান।
জবাবে খেলতে নেমে ২০
ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫০ রানের বেশি করতে পারেনি নর্দান টেরিটোরি। অস্ট্রেলিয়ার এ
দলটি পাওয়ার প্লে কাজে লাগাতে পারে নি। ৪ ওভারের মধ্যেই হারিয়ে ফেলেছে ৩টি উইকেট। কনর
ক্যারল ও জর্ডান সিল্কের ৮২ রানের জুটি জয়ের আশা দেখালেও শেষ পর্যন্ত তা পারেনি। কনর
করেছেন ব্যাক্তিগত ৪৩ ও জর্ডান সিল্ক ৪৮ রান করেছেন। এছাড়া বোলিংয়ে দারুণ ছিল বাংলাদেশ
। হাসান মাহমুদ, তোফায়েল ও রাকিবুল হাসান ২টি করে উইকেট নিয়েছেন। একটি নিয়েছেন রিপন
মন্ডল।