× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেদারল্যান্ডস সিরিজে খেলবেন না মিরাজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫ ১৮:১৩ পিএম

আপডেট : ১৯ আগস্ট ২০২৫ ১৯:৪৭ পিএম

নেদারল্যান্ডস সিরিজে খেলবেন না মিরাজ

বাংলাদেশ দল এশিয়া কাপের আগে ঘরের মাঠেই খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন টি-টোয়েন্টির সিরিজ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৩০ আগস্ট এবং ১ ও ৩ সেপ্টেম্বর হবে ম্যাচ তিনটি। সিরিজ সামনে রেখে ক্রিকেটাররা সিলেটে চলে যাবেন আজ সন্ধ্যায়ই। তবে দলের সঙ্গে সিলেটে যাচ্ছেন না অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

সূত্র জানিয়েছে, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে নেদারল্যান্ডস সিরিজ থেকে ছুটি নিয়েছেন ওয়ানডে দলের অধিনায়ক। সব ঠিকঠাক থাকলে এশিয়া কাপের আগেই তাঁর ছুটি শেষ হবে। 

এরই মধ্যে দুই পরাশক্তি ভারত-পাকিস্তান তাদের এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) নির্ধারিত দল ঘোষণার শেষ দিন ২২ আগস্ট।অর্থাৎ ২২ তারিখের মধ্যে সবার দল ঘোষণা করতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা