× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এশিয়া কাপ

তরুণদের নিয়ে ভারতের স্কোয়াড ঘোষণা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫ ১৬:১৩ পিএম

আপডেট : ১৯ আগস্ট ২০২৫ ১৯:৪৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতি এবং তরুণদের ওপর ভরসা রেখে আসন্ন এশিয়া কাপের জন্য ভারতের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বহুদিন ধরেই যাদের দলভুক্তি নিয়ে আলোচনা চলছিল, সেই সব জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় দলে সহ-অধিনায়ক হিসেবে জায়গা পেয়েছেন ওপেনার শুভমান গিল। নেতৃত্বে আছেন সূর্যকুমার যাদব, যিনি সম্প্রতি ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়ে স্কোয়াডে জায়গা পাকা করেন।

চলতি বছর টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপের দল ঘোষণা নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। আজ (মঙ্গলবার) দুপুর দেড়টায় দল ঘোষণার সময় নির্ধারিত থাকলেও, মুম্বাইয়ে প্রবল বৃষ্টির কারণে নির্বাচকদের নির্ধারিত ভেন্যুতে পৌঁছাতে দেরি হয়। ফলে প্রায় দেড় ঘণ্টা বিলম্বে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক অজিত আগারকার ও বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া।

ঘোষিত দলে সবচেয়ে বড় চমক,অভিজ্ঞদের ছাঁটাই। জায়গা হয়নি ঋষভ পান্ত, ফিটনেস সমস্যায় ভোগা মোহাম্মদ শামি এবং সংক্ষিপ্ত ফরম্যাটে অনিয়মিত হলেও সাম্প্রতিক ফর্মে থাকা পেসার মোহাম্মদ সিরাজের। বাদ পড়েছেন উদীয়মান ব্যাটার যশস্বী জয়সওয়াল ও রিয়ান পরাগ। তবে দলে রয়েছেন রিংকু সিং, যাকে ঘিরে কিছুটা অনিশ্চয়তা থাকলেও শেষমেশ তিনি সংযুক্ত আরব আমিরাতগামী দলে জায়গা করে নিয়েছেন।

১৫ সদস্যের ঘোষিত স্কোয়াডে উইকেটরক্ষক হিসেবে রয়েছেন সঞ্জু স্যামসন ও জিতেশ শর্মা। টপ অর্ডারে অভিষেক শর্মা, শুভমান গিল ও তিলক বার্মা, মিডল অর্ডারে সূর্যকুমার যাদব ও শিভাম দুবে। অলরাউন্ডার হিসেবে আছেন হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল। স্পিন বিভাগে দায়িত্ব সামলাবেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব। পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন জাসপ্রিত বুমরাহ, সঙ্গে আছেন আর্শদীপ সিং ও হার্ষিত রানা।

ভারতের এশিয়া কাপ স্কোয়াড

সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বার্মা, হার্দিক পান্ডিয়া, শিবাম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্ষিত রানা ও রিংকু সিং।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা