× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৯ বলে ১০ ছক্কায় রেকর্ড কক্সের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫ ২০:২৪ পিএম

২৯ বলে ১০ ছক্কায় রেকর্ড  কক্সের

দ্য হান্ড্রেডে জর্ডান কক্সে তিনে ব্যাট করতে নেমে প্রথম রান পেতে খেলতে হয়েছে তিনটে বল। পরপর কয়েকটা বল খেলে রান করেন ৮ বলে ৮। তারপর শুরু হয় কক্সের তাণ্ডব। পরের ২১ বলে ১২টি বাউন্ডারি হাঁকালেন। তার মধ্যে ১০টিই মারলেন ছক্কা আর দুটি চার। তাতেই রেকর্ড বুকে নিজের নাম লিখিয়েছেন।

দ্য হান্ড্রেডে ওভাল ইনভিনসিবলসের হয়ে যৌথভাবে সর্বোচ্চ ছক্কার কীর্তি গড়েন ২৪ বছর বয়সি এই ব্যাটসম্যান। ২০২১ সালে হেডিংলিতে সুপারচার্জারসের বিপক্ষে লিয়াম লিভিংস্টোনের ৯২ রানের ইনিংসেও ছিল ১০ ছক্কা। বার্মিংহাম ফনিক্সের হয়ে খেলা লিভিংস্টোন অবশ্য বল খেলেছেন ৪০টি।

সব মিলিয়ে ২৯ বলের ইনিংসে ১০ ছয় আর তিন চারে ৮৬ রান করে অপরাজিত ছিলেন কক্স। স্ট্রাইক রেট ২৯৬.৫৫। ১০০ বলের এই খেলায় ইনভিনসিবলস তুলেছে ৪ উইকেটে ২২৬ রান, যা হান্ড্রেড ক্রিকেটে দলগত সর্বোচ্চ। পেছনে পড়ে গেছে ২০২২ সালে নর্দান সুপারচার্জারসের বিপক্ষে ম্যানচেস্টার অরিজিনালসের ৫ উইকেটে ২০৮ রান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা