× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুব্রাভাকার ভুলে ইতিহাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫ ২০:২০ পিএম

দুব্রাভাকার ভুলে ইতিহাস

ইংলিশ প্রিমিয়ার লিগের নিজেদের প্রথম ম্যাচে বার্নলিকে ৩-০ গোলে হারিয়েছে টটেনহাম হটস্পার। রিচার্লিসনের জোড়া গোলের দিনে নতুন একটি ঘটনা দেখেছে বিশ্ব। ইংল্যান্ডের শীর্ষ লিগের ১৩৭ বছরের ইতিহাসে ‘আট সেকেন্ড নিয়ম’ কার্যকর হতে দেখেছে সবাই। নতুন এ নিয়মের প্রথম সুবিধাভোগী টটেনহাম।

উত্তর লন্ডনের টটেনহাম হটস্পার স্টেডিয়ামে ম্যাচ শুরু হওয়ার মাত্র ৩ মিনিট বার্নলির গোলকিপার মার্তিন দুব্রাভাকা আট সেকেন্ডের বেশি সময় বল নিজের কাছে রেখেছিলেন। শাস্তি হিসেবে টটেনহামকে কর্নার কিক নেওয়ার সুযোগ দেন রেফারি মাইকেল অলিভার।

মূল ম্যাচে দুব্রাভাকা নিজেদের বক্সে আসা একটি ক্রস গ্লাভসবন্দি করেন। এরপর সতীর্থ ও প্রতিপক্ষ দলের খেলোয়াড়েরা সরে যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন এবং বল নিজের নিয়ন্ত্রণে রেখে বাউন্স করিয়ে সময়ক্ষেপণ করতে থাকেন। এরপর তিনি লম্বা কিক নেবেন, ঠিক সেই মুহূর্তে বাঁশি বাজান রেফারি অলিভিয়ার এবং টটেনহামকে কর্নার উপহার দেন।

রেফারির এ সিদ্ধান্তে টটেনহাম কোচ করতালি দেন। কিন্তু স্টেডিয়ামে উপস্থিত দর্শকের বেশিরভাগই নতুন নিয়ম সম্পর্কে অবগত ছিলেন না, যা টিভি ক্যামেরায় ধরা পড়া তাদের প্রতিক্রিয়া দেখে বোঝা গেছে। বার্নলি গোলকিপার দুব্রাভাকারও যেন ফুটবলের এই আইন সম্পর্কে কোনো ধারণা ছিল না। অবশ্য কর্নারের সুবিধা কাজে লাগাতে পারেনি টটেনহাম।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা